Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

সেরা ড্রামারের পুরস্কার পেলেন ডিকিউ মিথুন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৭:০৪
সেরা ড্রামারের পুরস্কার পেলেন ডিকিউ মিথুন

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে সংগীতে পথচলা ডিকিউ মিথুনের। ড্রামার হিসেবে পারফর্ম করেছেন দেশের প্রথম সারির অনেক শিল্পী ও ব্যান্ডের সঙ্গে। এখন তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। এবার সেখানেই মিলল তার সংগীতের স্বীকৃতি। সেরা ড্রামারের পুরস্কার পেয়েছেন তিনি। ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। সেখানেই সেরা ড্রামার হয়েছেন মিথুন। এ প্রাপ্তিতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। মিথুন বলেন, ‘দীর্ঘ ২৬ বছর ধরে এই পুরস্কার অনুষ্ঠিত হচ্ছে, আমেরিকার মতো দেশে। বলতে গেলে, শৈশবেই আমার মনে স্বপ্ন জেগেছিল, কবে এই পুরস্কার পাবো! চট্টগ্রাম থেকে উঠে এসে ঢাকায়, আর এখন যুক্তরাষ্ট্রে এসে সেরা ড্রামারের পুরস্কার পেলাম; এটা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমার অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে।’

অ্যাওয়ার্ড হাতে ডিকিউ মিথুনব্যান্ডের তীর্থভূমি চট্টগ্রামের আগ্রাবাদে জন্ম ও বেড়ে ওঠা মিথুনের। তিনি যখন সপ্তম শ্রেণিতে পড়তেন, সে সময়ে সংগীতে হাতেখড়ি। প্রথমে স্থানীয় কিছু ব্যান্ডে বাজিয়েছেন। পরে ২০১১ সালে ‘নেসক্যাফে গেটসেট রক’ প্রতিযোগিতায় ড্রামার হিসেবে তৃতীয় হয়েছিলেন মিথুন। সেই উৎসাহ নিয়ে ২০১২-তে ঢাকায় পুরোদমে মিউজিক শুরু করেন তিনি। একে একে কুমার বিশ্বজিৎ, তাহসান খান, জয় শাহরিয়ার, মিলা, পারভেজসহ অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গে নিয়মিত ড্রাম বাজিয়েছেন। মিথুন বলেন, ‘দেশের বিভিন্ন চ্যানেল মিলিয়ে প্রায় সাতশর বেশি লাইভ অনুষ্ঠান এবং প্রায় দুই হাজার কনসার্টে ড্রামস বাজিয়েছি।’ এই ড্রামসের সুবাদেই ২০২৪-এর মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মিথুন। সেখানেও এই সংগীতের পথচলা অব্যাহত রেখেছেন তিনি। মূলত একজন সেশন প্লেয়ার মিথুন। ফলে অনেক শিল্পীর সঙ্গেই ড্রামস বাজিয়েছেন তিনি। খুরশীদ আলম, পান্থ কানাই, পথিক নবী, শফি মণ্ডল, রন্টি দাস, হাসান (আর্ক), সামিনা চৌধুরী, রিংকু, রেশমি মির্জাসহ অনেক শিল্পীর সঙ্গে সেশন প্লেয়ার হিসেবে ড্রামস বাজিয়েছেন এই শিল্পী।

গায়ক কুমার বিশ্বজিতের সঙ্গে পারফর্ম করছেন ডিকিউ মিথুনমিথুন বলেন, ‘এই যুক্তরাষ্ট্রেও নিয়মিত ড্রামস বাজিয়ে যাচ্ছে আমার দিন। দেশের বড় বড় শিল্পীদের অনুষ্ঠানে বাজাচ্ছি। দেশ ছেড়ে এলেও মিউজিক বা ড্রামস আমার সঙ্গেই আছে।’ সংগীত নিয়ে একটি স্বপ্নও রয়েছে মিথুনের। আমেরিকায় বাঙালি জনগোষ্ঠীর জন্য একটা মিউজিক স্কুল চালু করবেন তিনি। যাতে দেশের সংগীত-সংস্কৃতির সঙ্গে সেখানকার শিশুরা বেড়ে উঠতে পারে। মিথুন বলেন, ‘মিউজিকই আমার ধ্যানজ্ঞান। সংগীত নিয়ে অনেকদূর যেতে চাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে চাই, সেটার দ্বারপ্রান্তে চলে এসেছি। বিস্তারিত এখনই বলছি না। এটুকুই বলতে পারি, এমন কিছু কাজ করব, যেটার মাধ্যমে আমার দেশ ও আমার শহর চট্টগ্রামের নাম উজ্জ্বল হবে।’

উল্লেখ্য, এর আগে ২০২৪-এর ২৮ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলির সদস্য ড. কোরি এ. জ্যাকসনের কাছ থেকে বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতার জন্য ‘কমিউনিটি চ্যাম্পিয়ন’ স্বীকৃতি পেয়েছেন মিথুন। এছাড়া ‘লালন মেলা ইউএসএ ২০২৪’ এবং অরেঞ্জ কাউন্টির ‘গ্রীষ্ম বরণ উৎসব’-এ বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস