Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

কেন কানাডায় বারবার হামলার মুখে পড়ছেন পাঞ্জাবি তারকারা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪
কেন কানাডায় বারবার হামলার মুখে পড়ছেন পাঞ্জাবি তারকারা?

অ্যামি ভিরক, এপি ধিলোঁর ও গিপ্পি গ্রেওয়াল

কানাডার মাটিতে আবারও এক পাঞ্জাবি তারকার গাড়িবহরে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বিনোদন জগতে। জনপ্রিয় গায়ক ও অভিনেতা অ্যামি ভিরকের কনসার্ট শেষ হতেই ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডে তার কনসার্ট বহরের একটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা।

ভাগ্যক্রমে এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও হামলার মূল কারণ এবং সেই মুহূর্তে গাড়িতে কারা উপস্থিত ছিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

তবে এবারই প্রথম নয়। গত কয়েক বছরে কানাডায় বারবার হামলার শিকার হচ্ছেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবি তারকারা।

২০২৩ সালের নভেম্বরে পশ্চিম ভ্যাঙ্কুভারে জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা ও গায়ক গিপ্পি গ্রেওয়ালের বাসার বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ঘটনার দায় স্বীকার করে বলা হয়, বলিউড তারকা সালমান খানের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি এই হামলা।

২০২৪ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ কলাম্বিয়ার কোলউডে আরেক নামী গায়ক এপি ধিলোঁরের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয় এবং সেখানে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কানাডীয় পুলিশ দক্ষিণ এশীয় কমিউনিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠিত অপরাধ ও চাঁদাবাজির কোণ ধরে বিষয়টি তদন্ত শুরু করে।

আরও পড়ুন

অরিজিৎকে হারিয়েছিলেন তৌকীর, ২১ বছর পর বিগ বসে সেই গায়ক

১১ সেপ্টেম্বর ২০২৬

নিজ বাসভবনে গুলির মুখে পড়েন পাঞ্জাবি গায়ক প্রেম ধিলোঁরও। ঘটনাটি ঘটে ২০২৫ এর ফেব্রুয়ারিতে। হামলার পরপরই ‘জাইপাল ভুল্লার গ্যাং’ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এর দায় স্বীকার করে। পোস্টে নিহত গায়ক সিধু মুসেওয়ালা ও বন্দি গ্যাংস্টার জাগ্গু ভগবানপুরিয়ার কথা উল্লেখ করা হয়।

হামলা থেকে বাদ যাননি কমেডি তারকা কপিল শর্মাও। ২০২৫ সালে কানাডার সারেতে অবস্থিত তার জনপ্রিয় প্রতিষ্ঠান ‘ক্যাপস ক্যাফে’তে মাত্র এক মাসের ব্যবধানে দু-দুবার গুলিবর্ষণ করে দুষ্কৃতকারীরা।

প্রথম হামলাটি ঘটে ১০ জুলাই রাত ১টা ৫০ মিনিটের দিকে, যখন কর্মীরা ভেতরে থাকা অবস্থায়ই এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। ভাগ্যক্রমে কেউ হতাহত হননি। এরপর ৭ আগস্ট ক্যাফেটিকে আবার টার্গেট করে হামলা চালানো হয়।

কানাডায় বিশালসংখ্যক দক্ষিণ এশীয় ও পাঞ্জাবি প্রবাসী বাস করেন। ফলে ব্রিটিশ কলাম্বিয়া ও ওন্টারিওর মতো বড় বড় শহরগুলোতে প্রায়ই মেগা কনসার্ট করতে যান এই তারকারা।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, কানাডায় থাকা প্রভাবশালী দক্ষিণ এশীয়দের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদাবাজির এক ভয়াবহ চক্র সক্রিয় হয়ে উঠেছে। যেহেতু প্রবাসীদের কাছে এই শিল্পীদের আকাশছোঁয়া জনপ্রিয়তা ও দৃশ্যমানতা বেশি, তাই ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেই বারবার গ্যাংস্টাররা তাদের টার্গেট করছে।

কানাডার আর্থিক গোয়েন্দা সংস্থা ফিনট্র্যাক জানিয়েছে, এশীয় প্রবাসীদের টার্গেট করে হুমকি, অগ্নিসংযোগ ও গোলাগুলির পেছনে আন্তর্জাতিক সংগঠিত গ্যাংস্টার নেটওয়ার্ক কাজ করছে। বর্তমানে কানাডিয়ান পুলিশ ও বিশেষ টাস্ক ফোর্স পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

প্রবাসের মাটিতে ভারতীয় তারকাদের এভাবে বারবার হামলার মুখে পড়ার ঘটনা সাধারণ প্রবাসী থেকে শুরু করে পুরো বিনোদন জগতের নিরাপত্তাকে মারাত্মক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

পাঞ্জাবি তারকাপাঞ্জাবি গায়কঅতর্কিত হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান