Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

বিষয় চলচ্চিত্র

হিচককের সাসপেন্স তত্ত্ব

রুদ্র আরিফ
রুদ্র আরিফ
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:১৫
হিচককের সাসপেন্স তত্ত্ব

সাইকো। চলচ্চিত্রকার: আলফ্রেড হিচকক

আজ ১৩ আগস্ট ‘মাস্টার অব সাসপেন্স’খ্যাত ব্রিটিশ চলচ্চিত্রকার আলফ্রেড হিচককের জন্মদিন। তার বিখ্যাত সাসপেন্স তত্ত্বের একঝলক রুদ্র আরিফের কলমে

দর্শককে ভয় দেখাতে ভালোবাসতেন তিনি। কারণ হিসেবে বলেছিলেন, নিজেই ছিলেন ভীষণ ভীতু প্রকৃতির! তার চলচ্চিত্রগুলোতে গা ছমছমে আবহের উপস্থিতি যেকোনো দর্শকের শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ১৮৯৯ সালের ১৩ আগস্ট ইংল্যান্ডের এসেক্সে জন্ম নেওয়া আলফ্রেড হিচকক ৮০ বছরের আয়ুষ্কালে এমন কিছু চলচ্চিত্র বানিয়েছেন, যেগুলো এখনো বহুল চর্চিত এবং বেশিরভাগ ফিল্ম স্কুলেই অবশ্যপাঠ্য হিসেবে বিবেচিত হয়।

ছয় দশকের ক্যারিয়ারে ৫৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘দ্য থার্টি থ্রি স্টেপস’ (১৯৩৫), ‘দ্য লেডি ভ্যানিশেস’ (১৯৩৮), ‘রেবেকা’ (১৯৪০), ‘ফরেন করেসপনডেন্ট’ (১৯৪০), ‘সাসপিশন’ (১৯৪১), ‘শ্যাডো অব আ ডাউট’ (১৯৪৩), ‘স্পেলবাউন্ড’ (১৯৪৫), ‘নটোরিয়াস’ (১৯৪৬), ‘রিয়ার উইন্ডো’ (১৯৫৪), ‘ডায়াল এম ফর মার্ডার’ (১৯৫৪), ‘ভার্টিগো’ (১৯৫৮), ‘সাইকো’ (১৯৬০), ‘দ্য বার্ডস’ (১৯৬৩), ‘ফ্রেঞ্জি’ (১৯৭২) প্রভৃতি।

শুরুর দিকে মিস্ট্রি ধারার প্রতি ঝোঁক থাকলেও পরে সাসপেন্সে মুনশিয়ানা দেখিয়েছেন হিচকক।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “মিস্ট্রি একটি বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া, যেখানে ‘এ কাজ কে করেছে’ ধরনের অনুসন্ধান করা হয়। কিন্তু সাসপেন্স অনিবার্যভাবেই একটি আবেগাত্মক প্রক্রিয়া। দর্শককে শুধু তথ্য জানানোর মাধ্যমেই সাসপেন্স তৈরি করা সম্ভব।” এর উদাহরণ তার বিখ্যাত চলচ্চিত্রগুলোতে ছড়িয়ে রয়েছে।

হিচককের সাসপেন্স তত্ত্বের প্রথম নিয়মটি ছিল, চলচ্চিত্র শুরু হওয়ার পর যত দ্রুত সম্ভব দর্শকের কাছে কোনো তথ্য উপস্থাপন করা। এরপর কোনো একটি চরিত্রের ভেতর দিয়ে দর্শকের মনে ওই তথ্যের ভিত্তিতে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বোধের জন্ম দেওয়া। চরিত্রটি যেহেতু ওই তথ্য জানে না, ফলে দর্শক অবাক হয়ে দেখতে থাকেন, ওই চরিত্র কী ধরনের প্রতিক্রিয়া দেখায়। এভাবে চলচ্চিত্রটির আখ্যানের সঙ্গে দর্শকের সরাসরি সংযোগ গড়ে দিয়েছেন হিচকক।

এর উদাহরণ হিসেবে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বহুবারই বলেছেন, ধরা যাক কোনো টেবিলের নিচে বোমা রাখা আছে। ১৫ সেকেন্ড পর সেটির বিস্ফোরণ ঘটবে। দর্শকের যদি ওই তথ্য জানা না থাকে, তাহলে রহস্যটির স্থায়িত্বকাল ওই ১৫ সেকেন্ডই। কিন্তু টেবিলের নিচে বোমা থাকার তথ্যটি দর্শক আগে থেকে জেনে গেলে এবং চরিত্রটির তা জানা না থাকলে সেই সাসপেন্স চলচ্চিত্রটির পুরোটা সময় অব্যাহত থাকবে।

মাস্টার অব সাসপেন্স’আলফ্রেড হিচককসাসপেন্স
    শেয়ার করুন:
    Advertisement
    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০

    লোহিতসাগরের নিরাপত্তা জোট বাস্তবসম্মত

    লোহিতসাগরের নিরাপত্তা জোট বাস্তবসম্মত

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    তিন কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বগতির কারণ খুঁজছে ডিএসই

    তিন কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বগতির কারণ খুঁজছে ডিএসই

    ১২ আগস্ট ২০২৬, ১০:২১

    ১৮৭ টাকার মজুরিতে চলে না সংসার

    ১৮৭ টাকার মজুরিতে চলে না সংসার

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে বাছাই, পাস করেনি কেউ

    ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে বাছাই, পাস করেনি কেউ

    ১২ আগস্ট ২০২৬, ১০:১০

    ঋণের বোঝা সামলাতে মার্কিন দরজায় বাংলাদেশ

    ঋণের বোঝা সামলাতে মার্কিন দরজায় বাংলাদেশ

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪১

    গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

    গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৪৯

    চায়ে চুমুকের সুখ নেই শ্রমিকের মনে

    চায়ে চুমুকের সুখ নেই শ্রমিকের মনে

    ১২ আগস্ট ২০২৬, ০৮:১৫

    সাভারে ড্রামের ভেতরে প্রেশার কুকারসদৃশ ‘বোমা’, ঘিরে রেখেছে পুলিশ

    সাভারে ড্রামের ভেতরে প্রেশার কুকারসদৃশ ‘বোমা’, ঘিরে রেখেছে পুলিশ

    ১২ আগস্ট ২০২৬, ১১:১২

    সেতু-কালভার্টে আটকে ভৈরবের দম

    সেতু-কালভার্টে আটকে ভৈরবের দম

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    সাভারে ‘প্রেশার কুকার বোমা’ নিষ্ক্রিয়ের চেষ্টা, মেলেনি ড্রামটি

    সাভারে ‘প্রেশার কুকার বোমা’ নিষ্ক্রিয়ের চেষ্টা, মেলেনি ড্রামটি

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৩২

    আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

    আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

    ১২ আগস্ট ২০২৬, ১৫:২৯

    পদে পদে বাধায় ভালো নেই তরুণীরা

    পদে পদে বাধায় ভালো নেই তরুণীরা

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৩৭

    আজকের নামাজের সময়সূচি (১২ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (১২ আগস্ট)

    ১২ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    হরমুজ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শর্ত, পরিণতি কী?

    হরমুজ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শর্ত, পরিণতি কী?

    ১২ আগস্ট ২০২৬, ১২:৫৩

    advertiseadvertise