আজ ১৩ আগস্ট ‘মাস্টার অব সাসপেন্স’খ্যাত ব্রিটিশ চলচ্চিত্রকার আলফ্রেড হিচককের জন্মদিন। তার বিখ্যাত সাসপেন্স তত্ত্বের একঝলক রুদ্র আরিফের কলমে
দর্শককে ভয় দেখাতে ভালোবাসতেন তিনি। কারণ হিসেবে বলেছিলেন, নিজেই ছিলেন ভীষণ ভীতু প্রকৃতির! তার চলচ্চিত্রগুলোতে গা ছমছমে আবহের উপস্থিতি যেকোনো দর্শকের শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ১৮৯৯ সালের ১৩ আগস্ট ইংল্যান্ডের এসেক্সে জন্ম নেওয়া আলফ্রেড হিচকক ৮০ বছরের আয়ুষ্কালে এমন কিছু চলচ্চিত্র বানিয়েছেন, যেগুলো এখনো বহুল চর্চিত এবং বেশিরভাগ ফিল্ম স্কুলেই অ...