Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

আরকা ফ্যাশন উইক মাতাবেন হাবিব, ফুয়াদ ও অর্ণব

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬
শেয়ার করুন:
আরকা ফ্যাশন উইক মাতাবেন হাবিব, ফুয়াদ ও অর্ণব

হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও শায়ান চৌধুরী অর্ণব - ফেসবুক

ফ্যাশন ও সংগীতের মেলবন্ধনে রাজধানীতে বসছে ‘আরকা ফ্যাশন উইক ২০২৬’। তিন দিনের এই আয়োজনে মঞ্চে থাকছেন দেশের জনপ্রিয় তিন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও শায়ান চৌধুরী অর্ণব। তবে একই দিনে নয়, উৎসবের পৃথক দিনে তাদের পরিবেশনা থাকছে।

আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হবে আরকা ফ্যাশন উইক। উৎসবের প্রথম দিন মঞ্চে উঠবেন হাবিব ওয়াহিদ ও ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। দীর্ঘ বিরতির পর একই আয়োজনে আবারও এক মঞ্চে দেখা যাবে হাবিব ও ফুয়াদকে। উৎসবের শেষ দিন পরিবেশনা করবেন শায়ান চৌধুরী অর্ণব ও তার দল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’। একই সন্ধ্যায় থাকছে ‘মডার্নোটাকু’র পরিবেশনাও।

ফ্যাশন শো, দেশি-বিদেশি ব্র্যান্ডের মার্কেটপ্লেস, সেমিনার, কনসার্ট, খাবারের আয়োজন ও সরাসরি সংগীত পরিবেশনা থাকছে তিন দিনের অনুষ্ঠান সূচিতে। এবারের উৎসবের মূল ভাবনা বাংলাদেশের ঐতিহ্যবাহী গামছা। এর নকশা, রঙ, রেখা ও বুনন থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে আয়োজনের দৃশ্যগত পরিচিতি। তিন দিন সাজানো হয়েছে তিনটি পৃথক ভাবনায়— প্রথম দিন ‘ফিউশন’, দ্বিতীয় দিন ‘কনটেম্পরারি’ এবং শেষ দিন ‘হেরিটেজ’।

আরও পড়ুন

প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

২৩ নভেম্বর ২০২৬

ফ্যাশন শোতে অংশ নেবেন দেশের প্রতিষ্ঠিত ও নবীন ডিজাইনাররা। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকেও যুক্ত হচ্ছেন কয়েকজন ডিজাইনার। তাদের মধ্যে রয়েছেন জাকার্তার মুভ ফেস্টের আলি চারিসমা, ম্যানিলা ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকের বেঞ্চ বেলো এবং মস্কো ফ্যাশন উইকের লেস নোমস। এ ছাড়া থাকবে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী ও কেনাকাটার সুযোগ।

আয়োজকদের লক্ষ্য, বাংলাদেশের পোশাক ও সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং নতুন ডিজাইনার ও উদ্যোক্তাদের জন্য সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরি করা। উৎসবের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট ও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে আরকা ফ্যাশন উইকের সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকিট বিক্রির প্ল্যাটফর্মে।

সংগীতআরকা ফ্যাশন উইকহাবিব ওয়াহিদফুয়াদঅর্ণবরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম