Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

শিল্পকলায় আসছে ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’

সাংস্কৃতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১
শেয়ার করুন:
শিল্পকলায় আসছে ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’

‘বেগম আম্মা লুৎফুন্নেসা’ নাটকের পোস্টার ও মহড়ার দৃশ্য

১৭৯০ সালের এক নিঃসঙ্গ গোধূলি। মুর্শিদাবাদের খোশবাগে নবাব সিরাজউদ্দৌলার সমাধির পাশে এসে দাঁড়িয়েছেন বয়সের ভারে ন্যুব্জ একজন নারী। তিনি বাংলার শেষ স্বাধীন নবাবের স্ত্রী লুৎফুন্নেসা। একসময় যার জীবন ঘিরে ছিল রাজপ্রাসাদের জৌলুস, ক্ষমতা ও ঐশ্বর্য, আজ তিনি সব হারিয়ে ইতিহাসের এক নিঃসঙ্গ সাক্ষী। অথচ খোশবাগের সাধারণ, দরিদ্র মানুষের কাছে তিনি শুধু নবাবের বিধবা নন, পরম মমতাময়ী ‘বেগম আম্মা’। তার জীবন অবলম্বনে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ৩১তম প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’। আগামী ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার শিল্পকলা একােডমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। পরদিন একই মিলনায়তনে রয়েছে এর দ্বিতীয় প্রদর্শনী।

নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায়ের রচনা ও শামীম সাগরের নির্দেশনায় ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’ ইতিহাসের প্রচলিত বয়ানের বাইরে গিয়ে তুলে ধরে এক নারীর জীবন, প্রেম, বেদনা ও আত্মত্যাগের আখ্যান। নাটকটি শুধু নবাবি ক্ষমতার উত্থান-পতন কিংবা রাজনৈতিক বিশ্বাসঘাতকতার ইতিহাস নয়; এটি এমন এক নারীর গল্প, যিনি সব হারিয়েও মানুষের পাশে দাঁড়ানোর শক্তি হারাননি। কোম্পানির দেওয়া সামান্য বৃত্তি থেকে নিজের প্রয়োজনের চেয়ে খোশবাগের অভুক্ত ও অসহায় মানুষের কথা বেশি ভেবেছেন তিনি। রাজকীয় পরিচয় আর ঐশ্বর্য হারিয়েও অর্জন করেছেন সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা। তার প্রকৃত রাজত্ব ছিল মানুষের হৃদয়ে।

আরও পড়ুন

সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার, পুলিশের ভুলে মুক্ত যুবক

১৫ নভেম্বর ২০২৬

নির্দেশকের কথায়, “ইতিহাসের আড়ালে পড়ে থাকা মানুষের ভালোবাসা, অপেক্ষা, ত্যাগ ও বেঁচে থাকার লড়াইকে সামনে নিয়ে আসে ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’। প্রেম, স্মৃতি, বিশ্বাসঘাতকতা, বেদনা ও মানবতার মেলবন্ধনে নির্মিত এই নাটক দর্শককে অতীতের মুখোমুখি করার পাশাপাশি প্রশ্ন তোলে—ইতিহাসে শেষ পর্যন্ত কে অমর হয়ে থাকেন? যিনি ক্ষমতা জয় করেন, নাকি যিনি মানুষের হৃদয় জয় করেন?”

নাটকটিতে অভিনয় করছেন রওশন জান্নাত রুশনী ও ইনতিশা তাশদীদ তাহা। কোরিওগ্রাফি করছেন অনিকেত পাল বাবু। আলোক প্রক্ষেপণে সাইফুল, শুভ্র ও খোরশেদ। সংগীত প্রক্ষেপণে শাহেদ, ইমন, মিষ্টি ও আলফা।

বেগম আম্মা লুৎফুন্নেসামঞ্চ নাটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ