Agamir Somoy E-Paper
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘অভিনয় নিয়ে সবসময় একটু ভয় পাই’

  • ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে সাদিয়া ইসলাম মৌ অভিনীত ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। তার সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৫৬
‘অভিনয় নিয়ে সবসময় একটু ভয় পাই’

সাদিয়া ইসলাম মৌ- বিশ্বরঙ

‘সারার সংসার’ ওয়েব ফিল্মে মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে এসেছে। আপনার নিজেরও মেয়ে আছে। কাজটি করতে গিয়ে ব্যক্তিগতভাবে কি বিষয়টা আপনাকে স্পর্শ করেছে?

অবশ্যই করেছে। আমি এখন একজন মা। তাই সন্তানকে কীভাবে বুঝতে হয়, কীভাবে তার সঙ্গে কথা বলতে হয়— এসব নিজের অভিজ্ঞতা থেকেই জানি। সন্তানের বয়স যা-ই হোক না কেন, তাদের সঙ্গে মা-বাবার সম্পর্কের জায়গা খুব গুরুত্বপূর্ণ। সন্তানদের সঙ্গে আমার সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ। সবসময় চেষ্টা করেছি যেন তারা আমার কাছে সব কথা বলতে পারে। ‘এটা বলা যাবে না’— কখনো এমন দূরত্ব তৈরি করিনি। এসব অভিজ্ঞতা ‘সারার সংসার’-এ কাজে লেগেছে। আলাদা করে কোথা ও থেকে অনুভূতিটা ধার করিনি। মা হওয়ার অভিজ্ঞতা আমার নিজের মধ্যেই আছে। তাই চরিত্রটি বুঝতে সুবিধা হয়েছে।

 

‘সারার সংসার’-এর গল্পে এমন কী পেয়েছিলেন, যেটি আপনাকে আগ্রহী করেছিল?

প্রথমে দেখি, স্ক্রিপ্টে আমার চরিত্র কতটা গুরুত্বপূর্ণ। তারপর ভাবি, চরিত্রটি আমাকে মানাবে কি না এবং আমি সেটি যথাযথভাবে করতে পারব কি না। সত্যি বলতে, অভিনয় নিয়ে সবসময় একটু ভয় পাই। কারণ, অভিনয় আমার মূল জায়গা না। আমি অভিনয় শিখে আসিনি। হাতেগোনা কিছু কাজ করেছি। তাই কোনো স্ক্রিপ্ট দেখেই কখনো শতভাগ আত্মবিশ্বাসী হয়ে যাই না। আমি একটু ভীতু টাইপের মানুষ। তাই চরিত্র বাছাইয়ের সময় নিজের কাছে প্রশ্ন করি— আমি এটা ঠিকভাবে করতে পারব তো? আমাকে মানাবে তো? ‘সারার সংসার’-এর ক্ষেত্রে মনে হয়েছে, চরিত্রটির সঙ্গে আমি সম্পৃক্ত হতে পারছি। তাই কাজটি করতে রাজি হয়েছি।

 

কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘সারার সংসার’। আগে কি উপন্যাসটি পড়া ছিল?

না, আগে পড়া হয়নি। অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর উপন্যাসটি পড়ে খুব ভালো লেগেছে। যদিও অনেক আগের এটি। তারপরও গল্পটার আবেগ ও সম্পর্কগুলো খুব চেনা লেগেছে। মনে হয়েছে, এখনো গল্পটার সঙ্গে দর্শক নিজেদের সংযোগ ঘটাতে পারবেন।

 

ব্যস্ততার মধ্যে কি বই পড়ার সময় হয়?

ব্যস্ততার কারণে বই পড়া হয় না— এটি পুরোপুরি ঠিক না। সত্যি বলতে, ছোটবেলা থেকেই আমার বই পড়ার অভ্যাস একটু কম। তবে মা আমাকে অনেক উৎসাহ দিতেন। তিনি জোর করে বই পড়াতেন। কিছু কিছু বইয়ের ক্ষেত্রে আমাকে বলতেন, ‘এটা পড়ো, ভালো লাগবে।’ কিন্তু আমি খুব দ্রুত বই শেষ করতে পারতাম না। একটু আলসেমিও ছিল।

 

পরিচালক আকা রেজা গালিব বলছিলেন, সময় মেনে চলার অভ্যাসটাই আপনার অন্যতম বড় গুণ। এটা কীভাবে তৈরি হলো?

এটি পুরোপুরি পারিবারিক শিক্ষা। ছোটবেলায় শিল্পকলায় আমাদের মহড়া থাকত। বাবাকে যদি বলতাম গাড়ি লাগবে, বাবা সবসময় নির্দিষ্ট সময় জানতে চাইতেন। একদিন বলেছিলাম, ‘১০টায় মহড়া, তবে ১০টা ৩০-এ গেলেও সমস্যা নেই।’ তখন বাবা বলেছিলেন, ‘সমস্যা না হলেও সময়মতো যাওয়া ভালো।’ শৈশবেই তার কথাটা মাথায় ঢুকে যায়। তখন থেকেই সময়ের ব্যাপারে খুব সচেতন আমি।

 

আপনার সমসাময়িক অনেকে বিদেশে স্থায়ী হচ্ছেন। কখনো কি এমন ভাবনা এসেছে?

আমার কখনোই বিদেশে স্থায়ী হওয়ার ইচ্ছা ছিল না। আমি খুব হোমসিক মানুষ। ছোটবেলা থেকেই বিদেশ যাওয়া হয়েছে, সরকারি প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘদিন থেকেছি। কিন্তু কিছুদিন পরই দেশকে ভীষণ মিস করতাম। দেশের খাবার, মানুষ, পরিবার সবকিছু। তবে এখন মেয়েকে বাইরে পড়তে পাঠানোর পর বুঝতে পারছি, বাইরে পড়াশোনার বাস্তবতা অনেক কঠিন। তখন মাঝেমধ্যে মনে হয়, যদি ওদের বিদেশি পাসপোর্ট থাকত, হয়তো কিছু সুবিধা হতো।

 

আপনার সন্তানদের কি শোবিজে আসার আগ্রহ আছে?

মেয়ে ছোটবেলায় আমার সঙ্গে কিছু কাজ করেছিল, তবে সেটি অনেকটা জোর করে। ছেলে খেলাধুলার দিকে বেশি আগ্রহী। ফুটবল খুব সিরিয়াসলি খেলত। এখনো খেলাধুলার প্রতি আগ্রহ আছে। তবে ছেলে মাঝেমধ্যে বলে, ‘তোমার সঙ্গে একটা কাজ করতে চাই।’ কিন্তু পেশাগতভাবে মিডিয়ায় আসার আগ্রহ নেই তাদের।

অভিনয়সাদিয়া ইসলাম মৌসারার সংসারআর্তনাদউপন্যাস
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    ১১ জুলাই ২০২৬, ০০:১২

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    ১১ জুলাই ২০২৬, ০০:১৪

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    ১১ জুলাই ২০২৬, ০০:৪৭

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    ১১ জুলাই ২০২৬, ০১:৩৮

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    ১১ জুলাই ২০২৬, ০২:২০

    মৃত্যুর গুজবে থানায় হামলা-ভাঙচুর, সেই রিয়াজ কারাগারে

    মৃত্যুর গুজবে থানায় হামলা-ভাঙচুর, সেই রিয়াজ কারাগারে

    ১১ জুলাই ২০২৬, ০৫:৫২

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪

    জন্মদিনের উপহার পেয়ে...

    জন্মদিনের উপহার পেয়ে...

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    পানির নিচে রাশমিকার অ্যাকশন

    পানির নিচে রাশমিকার অ্যাকশন

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    ‘একদিন একরাইত পেটে দানা পড়ল না’

    ‘একদিন একরাইত পেটে দানা পড়ল না’

    ১১ জুলাই ২০২৬, ০৪:২৯

    অবশেষে বিজয়কে সবুজ সংকেত

    অবশেষে বিজয়কে সবুজ সংকেত

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    সরকার মানে একটা বড় এনজিও

    সরকার মানে একটা বড় এনজিও

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩১

    ‘মিলনের শ্বাসরোধী কথা’

    ‘মিলনের শ্বাসরোধী কথা’

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩০

    ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা

    ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা

    ১১ জুলাই ২০২৬, ০৪:০৯

    আর কয়দিন থাকবে বৃষ্টিবলয় ‘ধারা’, জানা গেল পূর্বাভাসে

    আর কয়দিন থাকবে বৃষ্টিবলয় ‘ধারা’, জানা গেল পূর্বাভাসে

    ১১ জুলাই ২০২৬, ০৭:৫২

    advertiseadvertise