‘দৃশ্যম’কে বিদায় দিয়ে আবেগাপ্লুত শ্রিয়া
বিনোদন ডেস্ক

শ্রিয়া সরণ- ফেসবুক
‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর শুটিং শেষ করে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন শ্রিয়া সরণ। চলচ্চিত্রটির নন্দিনী চরিত্রের এ অভিনেত্রী শুটিংয়ের শেষ দিনের স্মৃতিচারণে বললেন, ‘সেট থেকে বের হওয়ার আগে শেষবার ডাইনিং টেবিলটির দিকে তাকিয়ে তার মনে হয়েছিল, সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছে।’
তবে চরিত্রটি সবসময়ই তার হৃদয়ের কাছাকাছি থাকবে বলে জানিয়েছেন তিনি। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ চলচ্চিত্র।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তিতে শ্রিয়া সরণের পাশাপাশি অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, রজত কাপুর, জয়দীপ আহলাওয়াত, প্রকাশ রাজ প্রমুখ।



