Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

ডিসেম্বরে নিশো-রাফীর ‘সুড়ঙ্গ ২’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:২১
ডিসেম্বরে নিশো-রাফীর ‘সুড়ঙ্গ ২’

‘সুড়ঙ্গ ২’ চলচ্চিত্রের দৃশ্যে আফরান নিশো -আলফা-আই

রায়হান রাফী পরিচালিত ও আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির পর দেশ-বিদেশে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসা এবং আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’ তৈরির ঘোষণা দিয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। নিশো-রাফী জুটির প্রত্যাবর্তন দেখতে মুখিয়ে আছে অনেকে।

‘সুড়ঙ্গ’র মাধ্যমে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে রুপালি পর্দায় পা রাখেন আফরান নিশো। এতে মাসুদ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়।

‘সুড়ঙ্গ ২’ সিনেমাতেও মাসুদ চরিত্রে দেখা যাবে তাকেই।

‘সুড়ঙ্গ’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা বলেন, “আমার প্রথম সিনেমা হওয়ায় ‘সুড়ঙ্গ’ সবসময় আমার জন্য বিশেষ কিছু হয়ে থাকবে। মাসুদ আমার চলচ্চিত্রের জার্নিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দর্শক এই চরিত্রকে অনেক ভালোবেসেছেন, এটি আমার জন্য বিশেষ পাওয়া। ‘সুড়ঙ্গ ২’ নিয়ে এতটুকু বলতে চাই- দর্শকের জন্য অপেক্ষা করছে নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু চমক।”

গতকাল শুক্রবার নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আগের পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। এবার আরও বড় ক্যানভাস, উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতা। এ ছাড়া থাকবে কিছু চমক।

রায়হান রাফী

‘সুড়ঙ্গ’র সংলাপের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, “আমার চলচ্চিত্রযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকের মধ্যে ‘সুড়ঙ্গ’ অন্যতম। এই সিনেমাকে দর্শক যেভাবে হৃদয়ে জায়গা দিয়েছেন, এটি আমাদের প্রতি এক ধরনের দায়িত্ব তৈরি করে দিয়েছে।

‘সুড়ঙ্গ ২’ সিনেমায় আমরা এমন একটি গল্পের দরজা খুলতে যাচ্ছি, যা আগের কাহিনির ধারাবাহিকতার পাশাপাশি আমার চলচ্চিত্রের নিজস্ব ইউনিভার্সকে আরও বিস্তৃত এবং সমৃদ্ধ করবে। মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই—সবকিছুকে এবার আমরা আরও বৃহৎ পরিসরে দেখার চেষ্টা করবো।

‘সুড়ঙ্গ ২’ চলচ্চিত্রকে শুধু একটি সিক্যুয়েল হিসেবে নয়, নতুন সিনেম্যাটিক যাত্রা হিসেবে দেখার অনুরোধ রইলো দর্শকদের কাছে। কারণ এবার আমরা শুধু একটি গল্প বলছি না, আমরা তৈরি করছি আরও বড়, আরও গভীর এবং আরও স্মরণীয় এক জার্নি।”

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “বাংলাদেশের দর্শক এখন বিশ্বমানের কনটেন্ট দেখতে চায়, ‘সুড়ঙ্গ’র সাফল্য আমাদের সেই বার্তাই দিয়েছে। তাই আমরা ‘সুড়ঙ্গ ২’ নির্মাণ করছি। গল্প, নির্মাণ ও প্রযোজনার প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা থাকবে আমাদের। দর্শকদের জন্য এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।”

বর্তমানে চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এতে আর কারা অভিনয় করবেন, সেসব শিগগিরই জানাবেন নির্মাতারা।

রায়হান রাফীসুড়ঙ্গআফরান নিশো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের