নতুন গোয়েন্দা জুটি

আন্ধার সিনেমার দৃশ্যে সিয়াম আহমেদ ও মোস্তফা মনওয়ার। ছবি: ফেসবুক
বাংলা সিনেমায় আসছে নতুন গোয়েন্দা জুটি— দেলোয়ার ও মনোয়ার। ‘আন্ধার’ সিনেমায় দেলোয়ার চরিত্রে থাকা সিয়াম আহমেদের সঙ্গে জোট বেঁধেছেন মোস্তফা মনওয়ার।
নির্মাতা রায়হান রাফি জানান, ক্রিপটিক ফেইট ব্যান্ডের ভোকাল ও ফ্রন্টম্যান সাকিব চৌধুরী ইন্সপেক্টর মনোয়ার চরিত্রে মোস্তফা মনওয়ারকে নেওয়ার বিষয়ে অনড় ছিলেন।
‘সুড়ঙ্গ’-তে তিনি অভিনয় করলেও রাফীর পছন্দ হলেও শুরুতে তাকে নেওয়ার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিলেন না। তবে সাকিবের আত্মবিশ্বাসে রাজি হন নির্মাতা।
রাফীর ভাষায়, ‘আন্ধার’ তাকে প্রথমবার ক্লাসিক হিরোয়িক চরিত্র নির্মাণের সুযোগ দিয়েছে। শার্লক হোমস, ব্যাটম্যান কিংবা ফেলুদা-তোপসের মতো ভিন্ন স্বভাবের দুই চরিত্রকে একসঙ্গে রহস্যের পেছনে ছুটতে দেখা যাবে সিনেমায়।






