Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি জুটি

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২০
শেয়ার করুন:
শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি জুটি

সিয়াম আহমেদ ও নাজিফা তুষি - ফেসবুক

ছোট ও বড় পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন সিয়াম আহমেদ। এবার নতুন একটি সিনেমায় ভিন্ন এক পারিবারিক গল্প নিয়ে আসছেন এই অভিনেতা। ‘প্রিয় মালতী’ খ্যাত নির্মাতা শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলো’ সিনেমায় অভিনয় করবেন তিনি। জানা যায়, এতে ফের সিয়ামের নায়িকা হচ্ছেন নাজিফা তুষি।

এই জুটির ‘আন্ধার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। সিয়াম আহমেদের চাচার চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সিয়াম-চঞ্চল প্রথমবার একসঙ্গে ‘পাপ-পুণ্য’ সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে ‘আন্ধার’ সিনেমার মূল চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, তুষি।

তবে সিনেমাটির গল্পে শুধু নায়ক-নায়িকার সম্পর্ক নয়, গুরুত্ব পাচ্ছে বাবা-ছেলের রসায়নও। সিয়ামের বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আজিজুল হাকিম।

আরও পড়ুন

কেমন হলো কলিযুগের ‘রামায়ণ’?

০৫ নভেম্বর ২০২৬


সিনেমাটিতে আজিজুল হাকিমের স্ত্রীর চরিত্রে দেখা যাবে বিজরী বরকতউল্লাহকে। পারিবারিক সম্পর্কের নানা সমীকরণ ঘিরেই এগোবে সিনেমার গল্প। আজিজুল হাকিমের থাকবে একাধিক বিয়ে।

পরিচালক শঙ্খ দাশগুপ্ত সিনেমাটি নিয়ে এখনই মুখ খুলতে চাননি। সিনেমাসংশ্লিষ্ট একজন জানিয়েছেন, এটি মূলত বাবা-ছেলের গল্প। বাবা-ছেলের যে সম্পর্ক, তাদের রসায়ন— সেটিকে কেন্দ্র করেই কাহিনি এগোবে। শুটিংয়ের আগে প্রায় মাসখানেক সিনেমাটির মহড়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিনেমাটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিনেমাটির কাজ।

 

আবার দেখা হলোশঙ্খ দাশগুপ্তরঙিন সময়নাজিফা তুষিসিয়াম আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

    মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

    হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

    হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান