১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকা যায়

সংগৃহীত ছবি
বিশ্বকাপে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয় যেমন সমর্থকদের উচ্ছ্বসিত করেছে, তেমনি প্রশংসা কুড়িয়েছে প্রতিপক্ষ কেপ ভার্দের দুর্দান্ত লড়াইও। ম্যাচ শেষে পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা।
ম্যাচ শেষে গায়ক সাব্বির জামানের সেলফিতে দেখা গেছে কনা, ইমরান মাহমুদুল, রায়হান রাফি, লুইপা, আনিসা আতিয়াসহ আরও অনেককে।
অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আজ বুঝলাম, টানা ১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকা যায়।’
ব্রাজিলের সমর্থক হলেও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য শুভকামনা। ফিফা যেন ওদের খেলাটা আরও সহজ করে দেয়— বেশি বেশি ফ্রি-কিক আর পেনাল্টি দেয়।’ তার এই পোস্টে ভক্তরা মন্তব্য করে মনে করিয়ে দেন, ম্যাচে আর্জেন্টিনাকে জয় পেতে বেশ কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয়েছে।




