Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

আফসোস করে বলতেন ‘কেউ আসে না’

agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:০৮
আফসোস করে বলতেন ‘কেউ আসে না’

‘এইসব দিনরাত্রি’ নাটকের দৃশ্য - বিটিভি

নির্মাতা ও বিটিভির প্রযোজক মুস্তাফিজুর রহমান গত রবিবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় ৮২ বছর বয়সে মারা গেছেন। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী ডলি জহুর

মুস্তাফিজুর রহমান ভাইয়ের প্রযোজনায় ‘দক্ষিণের জানালা’ ছিল আমার প্রথম নাটক। এতে যুগলু ভাই আর আমি কাজ করেছিলাম। এরপর ‘এইসব দিনরাত্রি’, অনেক দিন পর আবার করলাম ‘শঙ্খনীল কারাগার’। এর মাঝেও কাজ করেছি, এখন মনে পড়ছে না। তিনি শান্ত প্রকৃতির একজন নির্মাতা ছিলেন। কখনো দেখিনি ফ্লোরে দাঁড়িয়ে চিৎকার করছেন, রাগ করছেন বা কাউকে ধমকাচ্ছেন। খুব ধীরে ও শান্তভাবে কথা বলতেন। নাটকের সেটে ভুলভাল হতেই পারে। একদিন বললাম, ‘মুস্তাফিজ ভাই, আমাদের সেটের এই ডান দিক থেকে পাল্লাটা ছিল, আজকে তো বাঁ দিক থেকে পাল্লা দেওয়া হয়েছে। এটা ভুল আছে এখানে।’ এরপর থেকে মুস্তাফিজ ভাই প্রায়ই বলতেন, ‘আমার অ্যাসিস্ট্যান্ট কোথায়?’ প্রথম প্রথম হয়তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দৌড়ে যেত। পরে বোঝা গেলো, উনি আমাকেও খুঁজছেন! আমি সেটে থাকলে বলতেন, ‘ডলি, দেখে নাও তো। লাস্ট একটা চেক করো।’

মাঝে অনেক দিন তার সঙ্গে আমার যোগাযোগ ছিল না। পরে যখন গিয়েছিলাম, তখন তিনি অসুস্থ। হুইলচেয়ারে থাকতেন। আফসোস করে বলতেন, ‘কেউ আসে না।’ শেষবার গিয়েছিলাম, মনে হয় ২০-২৫ দিন আগে। বেশি কথা বলতেন না। চুপ করে তাকিয়ে থাকতেন।

আমার বাসার উল্টোদিকে একটা পার্ক ছিল। আমার ঘর থেকে মাঝেমধ্যে দেখতাম, মুস্তাফিজ ভাই আস্তে আস্তে হাঁটছেন, পকেটে হাত দিয়ে। তিনি খুব জোরে জোরে হাঁটতেন না। মাঝেমধ্যে বাসার নিচে নামলে তার সঙ্গে পাশাপাশি হাঁটতে হাঁটতে অনেক বিষয়ে কথা হতো।

‘শঙ্খনীল কারাগার’-এর সময় একটা বিষয় ছিল। হ‍ুমায়ূন আহমেদ চেয়েছিলেন, ‘শঙ্খনীল কারাগার’-এর রাবেয়া চরিত্রে সুবর্ণা মুস্তাফা কাজ করবে। কিন্তু মুস্তাফিজ ভাই বলেছিলেন, ‘না, চরিত্রটিতে ডলি ফিট। ডলিকেই নেব। শেষ পর্যন্ত আমি ওই চরিত্রে কাজ করেছি।’

‘শঙ্খনীল কারাগার’-এর জন্য জীবনে প্রথম জাতীয় পুরস্কার পেলাম।


মুস্তাফিজুর রহমানের উল্লেখযোগ্য নির্মাণ

ধারাবাহিক নাটক
সকাল সন্ধ্যা (১৯৭৯)
এইসব দিনরাত্রি (১৯৮৫)

 

একক নাটক
একদিন হঠাৎ (১৯৮৬)
প্রিয় পদরেখা (১৯৯২)

 

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
শঙ্খনীল কারাগার (১৯৯২)

 

আফসোসমুস্তাফিজুর রহমানডলি জহুরএইসব দিনরাত্রিশঙ্খনীল কারাগার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস