নির্মাতা ও বিটিভির প্রযোজক মুস্তাফিজুর রহমান গত রবিবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় ৮২ বছর বয়সে মারা গেছেন। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী ডলি জহুর
মুস্তাফিজুর রহমান ভাইয়ের প্রযোজনায় ‘দক্ষিণের জানালা’ ছিল আমার প্রথম নাটক। এতে যুগলু ভাই আর আমি কাজ করেছিলাম। এরপর ‘এইসব দিনরাত্রি’, অনেক দিন পর আবার করলাম ‘শঙ্খনীল কারাগার’। এর মাঝেও কাজ করেছি, এখন মনে পড়ছে না। তিনি শান্ত প্রকৃতির একজন নির্মাতা ছিলেন। কখনো দেখিনি ফ্লোরে দাঁড়িয়ে চিৎকার করছেন, রাগ করছেন বা কাউকে ধমকাচ্ছেন। খুব ধীরে ও শান্তভাবে কথ...