Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

শিল্পীদের আস্থার জায়গা হয়ে উঠুক আর্টিস্ট ক্লাব : সুজিত মোস্তফা

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭
শেয়ার করুন:
শিল্পীদের আস্থার জায়গা হয়ে উঠুক আর্টিস্ট ক্লাব : সুজিত মোস্তফা

সুজিত মোস্তফা- সাজ্জাদ হোসেন

২০২৫ সালের আগস্টে যাত্রা শুরু করে দ্য আর্টিস্ট ক্লাব। সংগীতশিল্পী ও গবেষক সুজিত মোস্তফা সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান

 

ফরাসি ও বাংলা অপেরার মেলবন্ধন— কেমন সাড়া পেয়েছেন?

আর্টিস্ট ক্লাবের এক বছরপূর্তিতে আমরা ১০ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এতে প্রতিদিনই বাংলাদেশের ঐতিহ্যবাহী ধারার বিভিন্ন ধরনের সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। শেষ দিন, গত শনিবার ছিল ফরাসি অপেরার প্রদর্শনী। সরাসরি পরিবেশনায় অংশ নেন ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক পেইন এবং পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রে। মন্ত্রমুগ্ধ হয়ে তা উপভোগ করেন দর্শকশ্রোতা। কেউ কেউ আফসোসও করেছেন, কেন আরও বন্ধুবান্ধব, স্বজনকে তারা সঙ্গে আনতে পারেননি।

 

অপেরা শো কেন?

বাংলাদেশে এ ধরনের পরিবেশনার আয়োজন খুব বেশি হয়নি। তাই অনুষ্ঠানটি নিয়ে অনেকের বিশেষ আগ্রহ ছিল। আমরা কোনো টিকিট বিক্রি করিনি। বরং যারা অনুষ্ঠানটি উপভোগ করতে এসেছেন, ক্লাবের সদস্য হওয়ার সুযোগ তাদের দিয়েছি। এর ফলে নতুন অনেকেই আর্টিস্ট ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের কাছে এটি শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়; বরং নতুন মানুষকে শিল্প ও শিল্পীদের এই আন্তর্জাতিক পরিসরের সঙ্গে পরিচিত করার একটি উদ্যোগ। আর্টিস্ট ক্লাবের কার্যক্রমের অন্যতম দিক হলো নিয়মিত সাংস্কৃতিক আয়োজন। আমরা প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করছি। সংগীতানুষ্ঠানের পাশাপাশি সাহিত্য আড্ডার আয়োজন করেছি, যেখানে কবিতা নিয়ে আলোচনা ও ভাবনার আদান-প্রদান হয়েছে। বস্ত্রমেলা এবং ভ্রমণের আয়োজন করেছি। এবার ফ্রান্স দূতাবাসের সহযোগিতায় আয়োজন করা হলো বিশেষ অপেরা শো।

 

কোন ভাবনা থেকে ক্লাবের শুরু?

প্রায় সব পেশাজীবীরই নিজস্ব ক্লাব কিংবা একত্র হওয়ার জায়গা রয়েছে। কিন্তু শিল্পীদের মধ্যে একধরনের বিচ্ছিন্নতা লক্ষ করা যায়। শিল্পী ও শিল্পপ্রেমীদের একই ছাতার নিচে নিয়ে আসার ভাবনা থেকেই মূলত দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের যাত্রা শুরু। এখানে শুধু শিল্পীরাই যুক্ত হবেন, তা নয়; শিল্পপ্রেমীরাও অংশ হতে পারবেন। সবাই মিলে শিল্পের প্রসারে কাজ করব— এমন প্রত্যয় নিয়ে আমাদের পথচলা। ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা ২০২৫ সালে শুরু হলেও এর কার্যক্রমের সূচনা ঘটেছে আরও আগে। অন্তত তিন বছর ধরে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি। বনানীতে ক্লাবের লাউঞ্জে নিয়মিত আয়োজন ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’ চালু রয়েছে। সংগীত, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল অঙ্গনের মানুষকে একত্রিত করার মধ্য দিয়ে এটি দেশের শিল্পীদের নিয়ে গড়ে ওঠা একটি ব্যতিক্রমধর্মী সংগঠন হিসেবে কাজ করছে।


আরও পড়ুন

নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি সিরিজ নিয়ে কেন ভারতে আপত্তি

২৬ নভেম্বর ২০২৬


ক্লাব বলতেই অনেকে অভিজাত পরিসর বোঝেন। আর্টিস্ট ক্লাবের বিশেষত্ব কী?


ঢাকায় বেশ কয়েকটি অভিজাত ক্লাব রয়েছে। আর্টিস্ট ক্লাবও এক অর্থে অভিজাত; কারণ, এখানে শিল্পীরা যুক্ত আছেন। আমি মনে করি, শিল্পীরা সবচেয়ে সম্মানজনক একটি পেশার সঙ্গে যুক্ত। অথচ সাম্প্রতিক সময়ে দেখেছি, নানাভাবে শিল্পীদের অসম্মান করা হচ্ছে। আমরা এমন একটি পরিসর তৈরি করতে চেয়েছি, যেখানে শিল্পীদের সম্মান আরও বাড়বে। জানি, অধিকাংশ শিল্পীর আর্থিক সামর্থ্য খুব বেশি নয়। সেই বাস্তবতাকে বিবেচনায় রেখেই আমাদের এ উদ্যোগ।

 

শুধু শিল্পীদের ক্লাব?

শিল্পী নির্ধারণের মাপকাঠি আসলে খুব সহজ নয়। কেউ দুটো গান গাইলেই তো শিল্পী হয়ে যান না। তবে আমাদের ক্লাবের পরিসর শুধু শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ নয়। শিল্পরসিক ও শিল্পপ্রেমীরাও এখানে যুক্ত হতে পারবেন। কেউ শিল্পকে ভালোবাসেন, কেউবা শিল্পীদের জন্য কিছু করার পরিকল্পনা করছেন— এমন প্রত্যেকের জন্যই আর্টিস্ট ক্লাব একটি অভিন্ন প্ল্যাটফর্ম। আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেসব নিয়মের ভিত্তিতে সদস্য করা হয়। আমরা চাই, শিল্পীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে সবাই একসঙ্গে সোচ্চার হোন। শিল্পীদের মধ্যে এই বিশ্বাস তৈরি করতে চাই যে, তাদের পাশে দাঁড়ানোর মতো একটি জায়গা, একটি সংগঠন রয়েছে।

 

আগামী দিনের পরিকল্পনা?

আমরা ভবিষ্যতে অনুষ্ঠানের সংখ্যা আরও বাড়াতে চাই। একই সঙ্গে ক্লাবের কার্যক্রমকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে সরকারের সহযোগিতা চাইব। পাশাপাশি বেসরকারি পর্যায়ে কোনো করপোরেট প্রতিষ্ঠান যদি আমাদের মাধ্যমে শিল্পীদের পাশে দাঁড়াতে চায়, তাদের সহযোগিতাও সাদরে গ্রহণ করব। আমাদের মূল আকাঙ্ক্ষা হলো আর্টিস্ট ক্লাব যেন শিল্পীদের আস্থার জায়গা হয়ে ওঠে।

মেলবন্ধনবাংলা অপেরামন্ত্রমুগ্ধদর্শকশ্রোতাবিচ্ছিন্নতাপথচলাসুজিত মোস্তফাসাক্ষাৎকাররঙিন সময়আস্থা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন