জন্ম থেকেই দুই হাত নেই। ছোটবেলায় তাই মা-বাবার দেওয়া নাম হয়ে যায় ‘দুঃখু মিয়া’। নামের সঙ্গে যেন জড়িয়ে ছিল এক দীর্ঘ বঞ্চনার গল্প। হাত নেই বলে মাদ্রাসায় ভর্তি হতে পারেননি, সমাজের নানা লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, আবার ডিগ্রি পাস করেও পাননি চাকরি। বারবার মনে হয়েছে— প্রতিবন্ধী হয়ে জন্মানোই যেন তার অপরাধ।
কিন্তু জীবনসংগ্রামে হার মানেননি নরসিংদীর আলতাফ হোসেন ওরফে দুঃখু মিয়া। হাতের বদলে পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করেছেন। আর চাকরির দরজা যখন বারবার বন্ধ হয়েছে, তখন নিজের পৈতৃক জমিতে গড়ে তুলেছেন একটি স্কুল। সেই স্...