এবার মেলবোর্নে...

আশনা হাবিব ভাবনা ও আসিফ ইসলাম
অস্ট্রেলিয়ায় ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)-এর ১৭তম আসরে ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে জায়গা করে নিয়েছে আসিফ ইসলাম পরিচালিত ‘কিং: ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এতে প্রিন্সেস রোজী চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। উৎসবটিতে নিজের এই সিনেমার অস্ট্রেলিয়ান প্রিমিয়ার অংশ নেবেন তিনি।
ভিক্টোরিয়া রাজ্য সরকারের সহযোগিতায় আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হবে এবারের উৎসব। আসরে ৩১টি ভাষার ৭৫টিরও বেশি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। এ ছাড়া থাকবে মাস্টারক্লাস, প্যানেল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।
‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে আরও মনোনয়ন পেয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’, মাহদি হাসানের ‘বালুর নগরীতে’।
এর আগে রাশিয়ায় মস্কো চলচ্চিত্র উৎসবে ‘কিং: ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর বিশ্ব প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নির্মাতা আসিফ ইসলাম ও ভাবনা।




