Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

বসন্ত বাতাসে রুক্মিণী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩
শেয়ার করুন:
বসন্ত বাতাসে রুক্মিণী

রুক্মিণী বসন্ত -ইনস্টাগ্রাম

দক্ষিণ ভারতীয় সিনেমায় সাম্প্রতিককালে যেসব অভিনেত্রীর উত্থান সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, তাদের অন্যতম রুক্মিণী বসন্ত। কন্নড় সিনেমা দিয়ে অভিনয়জীবন শুরু করা এ তারকা এখন তামিল, তেলুগু, মালয়ালমসহ প্যান-ইন্ডিয়ান সিনেমারও পরিচিত মুখ। ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগে আলোচনার বড় অংশ জুড়ে রয়েছেন রুক্মিণী। গীতু মোহনদাসের পরিচালনায় এতে মেলিসা চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর থেকেই তার চরিত্র নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

সম্প্রতি ‘টক্সিক’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা তার মনে দীর্ঘদিন থেকে যাবে। ইয়াশের সঙ্গে কাজ করতে গিয়ে সহযোগিতার গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করেছেন তিনি। তার মতে— ইয়াশ শুধু সিনেমাটির প্রধান অভিনেতাই নন, পুরো নির্মাণপ্রক্রিয়ায় একজন সহযোগীও। তার সঙ্গে কাজ করে দলগতভাবে সিনেমা তৈরির বিষয়টি আরও ভালোভাবে বুঝেছেন রুক্মিণী।

ইয়াশের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তার কাছে বিশেষ। এক সাক্ষাৎকারে নিজেকে ইয়াশের ‘ফ্যান গার্ল’ উল্লেখ করে তিনি বলেন, ‘ইয়াশের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা। আমাকে তার ফ্যান গার্ল বলতে পারেন।’

রুক্মিণীর প্রশংসা করেছেন পরিচালক গীতু মোহানদাস। তার মতে, রুক্মিণীর সবচেয়ে প্রশংসনীয় দিক তার বুদ্ধিমত্তা। তিনি শুধু সংলাপ বা দৃশ্য অভিনয় করেন না, চরিত্রের আবেগ ও পরিস্থিতিকে গভীরভাবে বোঝার চেষ্টা করেন।

ইয়াশ বলেছেন, “রুক্মিণী একজন কন্নড় অভিনেত্রী হয়েও ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিচ্ছেন, বিষয়টি নিয়ে আমি গর্বিত। রুক্মিণী একজন ‘ফ্যাবুলাস’ অভিনেত্রী। একসঙ্গে কাজ করার পর উপলব্ধি হয়েছে— রুক্মিণী শুধু প্রতিভাবানই নন, তিনি খুব জ্ঞানী ও সচেতন একজন অভিনয়শিল্পী।”

রুক্মিণীর অভিনয়জীবনের শুরু ২০১৯ সালে কন্নড় সিনেমা ‘বিরবল’ দিয়ে। তবে বড় সাফল্য আসে ২০২৩ সালে হেমন্ত এম রাও পরিচালিত ‘সাপ্তা সাগরদাচে এল্লো’ সিনেমার দুই পর্বে। রক্ষিত শেঠির বিপরীতে প্রিয়া চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এ সিনেমার জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কারে কন্নড় ভাষার সেরা অভিনেত্রীর সম্মান পান তিনি। এরপর ‘বাঘীরা’ ও ‘ভৈরথি রণগাল’-এর মতো সিনেমায় কাজ করে নিজের অভিনয়ের পরিসর বাড়ান। তার

ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁকগুলোর একটি ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’। ঋষভ শেঠি পরিচালিত এই সিনেমায় রাজকুমারী কানাকাভাথির চরিত্রে অভিনয় করেন রুক্মিণী। এবার মেলিসার মাধ্যমে তার আরেক আঙ্গিক দেখার অপেক্ষায় ভক্তরা। ট্রেলারে আভাস মিলেছে, প্রেক্ষাগৃহে নায়িকার বসন্ত বাতাসে মাতবেন দর্শক!

রুক্মিণীবসন্তদক্ষিণ ভারতীয় সিনেমাঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’