দক্ষিণ ভারতীয় সিনেমায় সাম্প্রতিককালে যেসব অভিনেত্রীর উত্থান সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, তাদের অন্যতম রুক্মিণী বসন্ত। কন্নড় সিনেমা দিয়ে অভিনয়জীবন শুরু করা এ তারকা এখন তামিল, তেলুগু,
মালয়ালমসহ প্যান-ইন্ডিয়ান সিনেমারও পরিচিত মুখ। ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগে আলোচনার বড় অংশ জুড়ে রয়েছেন রুক্মিণী। গীতু মোহনদাসের পরিচালনায় এতে মেলিসা চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর থেকেই তার চরিত্র নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি ‘টক্সিক’-এর ট...