Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

শিল্পকলার স্টুডিও থিয়েটারে আজ সন্ধ্যায় ‘গন্ধসূত্র’

সাংস্কৃতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬
শেয়ার করুন:
শিল্পকলার স্টুডিও থিয়েটারে আজ সন্ধ্যায় ‘গন্ধসূত্র’

‘গন্ধসূত্র’ নাটকের একটি দৃশ্য। ছবি : অবলোকন

সমকালীন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রীয় নিপীড়ন, মানবাধিকার ও ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন ঘিরে নাট্যদল অবলোকন থিয়েটারের নাটক ‘গন্ধসূত্র’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় এর প্রদর্শনী হবে। অপু শহীদের রচনা ও তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ২০২৫ সালের ডিসেম্বরে। আর্জেন্টাইন-আমেরিকান নাট্যকার এরিয়েল ডর্ফম্যানের বিখ্যাত নাটক ‘ডেথ অ্যান্ড দ্য মেইডেন’ থেকে মূল ভাবনা গ্রহণ করে বাংলাদেশের সমকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকে তৈরি হয়েছে ‘গন্ধসূত্র’। নাট্যকার অপু শহীদের ভাষ্যে, এটি সমকালীন বাংলাদেশের অভিজ্ঞতায় জারিত একটি নাটক। নির্দেশক তৌফিকুল ইসলাম ইমন বলেছেন, এ নাটকের সময় ও বাস্তবতা শুধু বাংলাদেশের নয়; বিশ্বের যেসব দেশে গণতন্ত্র ভেঙে পড়ছে কিংবা স্বৈরশাসন-পরবর্তী সময়ে গণতন্ত্র নতুন করে যাত্রা শুরু করছে, সেসব দেশের অভিজ্ঞতার সঙ্গেও ‘গন্ধসূত্র’-এর বিষয়বস্তুর মিল রয়েছে।

আরও পড়ুন

নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি সিরিজ নিয়ে কেন ভারতে আপত্তি

২৬ নভেম্বর ২০২৬

‘গন্ধসূত্র’ মূলত ব্যক্তিগত প্রতিশোধের কাহিনির মধ্য দিয়ে বৃহত্তর রাষ্ট্রীয় ও রাজনৈতিক বাস্তবতার প্রশ্ন দর্শকের সামনে হাজির করে।

নাটকে বহ্নি চরিত্রে অভিনয় করছেন ডায়না ম্যারেলিন ও সুপ্তি দাস চৈতি। ফারাবি চরিত্রে ফেরদৌস আমিন বিপ্লব এবং ডাক্তার রেজা চরিত্রে তৌফিকুল ইসলাম ইমন।

এ নাটকের আলো পরিকল্পনায় মো. মোখলেছুর রহমান, সেট ও প্রপসে মো. আবু বকর সিদ্দিকি, সংগীতে চার্লস নিলয় চৌধুরী, পোশাকে আইরিন পারভীন লোপা এবং পোস্টার পরিকল্পনায় রয়েছেন রোকেয়া সুলতানা।

অবলোকন থিয়েটারের মতে, মানবাধিকার, রাষ্ট্রীয় নিপীড়ন, ন্যায়বিচার ও ক্ষমতার রাজনীতিকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো ‘গন্ধসূত্র’ দর্শকদের সামনে সমকালীন বাস্তবতার এক অস্বস্তিকর প্রতিচ্ছবি তুলে ধরতে চায়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন