Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

মিস ওয়ার্ল্ড ২০২৬

ভোটের লড়াইয়ে সামানজার

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:২৬
ভোটের লড়াইয়ে সামানজার

সামানজার সাঈদ - ইনস্টাগ্রাম

বাংলাদেশের হয়ে এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সামানজার সাঈদ। বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজিতে পড়াশোনা করা এই সুন্দরী বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন। পিপলস চয়েস অ্যাওয়ার্ডে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ভোটে সর্বশেষ তথ্যানুযায়ী, তিনি আছেন ১২ নম্বরে। তবে প্রকাশিত র‌্যাঙ্কিং নিয়মিত পরিবর্তন হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকালে মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ভোটিং প্ল্যাটফর্মে তার ঝুলিতে দেখা গেছে ৭ হাজার ৬৫২ ভোট।

এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে ভোটে শীর্ষে আছেন কম্বোডিয়ার ইন লিকেনা। তার ভোট ৩ লাখ ৪৬ হাজার ৪৫৮। দুই নম্বরে থাকা মিয়ানমারের হ্যান থেইন থেইন অং-এর ভোট সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৫৬৩।

মিস ওয়ার্ল্ডের এবারের ফরম্যাট অনুযায়ী, পিপলস চয়েস বিজয়ী সরাসরি টপ ৬-এ জায়গা করে নেবে। এ ছাড়া চার মহাদেশের রাউন্ড-১ বিজয়ীরা সরাসরি টপ ৪০-এ যাওয়ার সুযোগ পাবেন।

আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে বসবে গ্র্যান্ড ফিনালে। এবার মিস ওয়ার্ল্ডের ৭৫ বছর পূর্তি হবে। আসরে ১২০টির বেশি দেশের সুন্দরীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এদিকে স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা নিয়ে দেশব্যাপী সচেতনতা তৈরিতে নিজের উদ্যোগ মিস ওয়ার্ল্ডের মঞ্চে তুলে ধরেছেন সামানজার। ‘বিউটি উইথ আ পারপাস’ অংশে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’-এর কথা জানান তিনি।

মিস ওয়ার্ল্ডের ইউটিউবে প্রতিযোগীদের পরিচয় পর্বের ভিডিওতে বাংলাদেশকে তুলে ধরে সামানজার বলেন, ‘আমি গর্বের সঙ্গে মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, উর্বর সমতলভূমির দেশ বাংলাদেশ। পরিশ্রমী কোটি মানুষের অদম্য মানসিকতা এই দেশকে বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক উৎপাদনকারী দেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

শুধু পড়াশোনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি সামানজার; গান, নাচ, ছবি আঁকা, খেলাধুলা, থিয়েটার ও জনসমক্ষে বক্তব্য দেওয়ার মতো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে বিকশিত করতে চেয়েছেন। দুই বছর পেশাদার ফিটনেস কোচ হিসেবেও কাজ করেছেন। তার বাবা একজন ব্যবসায়ী, মা পেশায় চিকিৎসক ও অধ্যাপক। তাদের একমাত্র মেয়ে সামানজার চলতি বছর ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসে বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রকল্পের জন্য চ্যাম্পিয়ন হন।

পরিচিতি ভিডিওতে সবশেষে সামানজার বলেন, ‘নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও জানার আগ্রহ থাকলে স্বপ্ন সত্যিই বাস্তবে পরিণত হতে পারে। আসুন, আমরা সবাই মিলে এমন একটি পৃথিবীর জন্য অনুপ্রেরণা তৈরি করি, যেখানে মানবিকতা পথ দেখাবে, সুযোগ পৌঁছে যাবে সবার কাছে এবং আশার কোনো সীমানা থাকবে না।’

মিস ওয়ার্ল্ডসামানজারসুন্দরীলড়াইয়েশীর্ষেপ্রতিযোগিতা
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১২

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    advertiseadvertise