ভিয়েতনামের না ত্রাংয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ‘বিউটি উইথ আ পারপাস’ বিভাগে বিশ্বের সেরা ২৪ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সামানজার সাঈদ। এক্ষেত্রে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের প্রতিযোগীদের মধ্যে তার অবস্থান ষষ্ঠ।
বিউটি উইথ আ পারপাস বিভাগে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে নিজের উদ্যোগ তুলে ধরেন তিনি।
এদিকে, ‘ড্যান্সেস অব দ্য ওয়ার্ল্ড’ আয়োজনে দেশীয় লোকঐতিহ্য ও পরিবেশ সুরক্ষার বার্তা তুলে ধরেছেন সামানজার। তার পোশাকের নাম ‘শি হু শিল্ডস দি আর্থ’, অর্থাৎ ‘যিনি পৃথ...