বাংলাদেশের হয়ে এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সামানজার সাঈদ। বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজিতে পড়াশোনা করা এই সুন্দরী বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন। পিপলস চয়েস অ্যাওয়ার্ডে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ভোটে সর্বশেষ তথ্যানুযায়ী, তিনি আছেন ১২ নম্বরে। তবে প্রকাশিত র্যাঙ্কিং নিয়মিত পরিবর্তন হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকালে মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ভোটিং প্ল্যাটফর্মে তার ঝুলিতে দেখা গেছে ৭ হাজার ৬৫২ ভোট।
এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে ভোটে শীর্ষে আছেন কম্বোডিয়ার ইন ল...