Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

‘অ্যানি’ শিল্পী হিসেবে আমাকে আবেগে ভাসিয়েছে : সাইমন সাদিক

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৯:২৩
‘অ্যানি’ শিল্পী হিসেবে আমাকে আবেগে ভাসিয়েছে : সাইমন সাদিক

প্রকাশ পেয়েছে চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত নতুন মিনি সিরিজ ‘অ্যানি’র ট্রেলার। প্রকাশের পর থেকেই দেখা গেছে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ। বিশেষ করে ট্রেলারে সাইমন সাদিকের নতুন লুক ও চরিত্রায়ন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

ট্রেলার প্রকাশের পর নিজের অনুভূতি জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন সাইমন সাদিক। সেখানে তিনি জানান, দীর্ঘদিন পর একজন শিল্পী হিসেবে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা তাকে আবেগাপ্লুত করেছে।

সাইমন লিখেছেন, “গতকাল ট্রেইলার প্রকাশের পর থেকে আমার অনেক ভাই-বন্ধুরা ফোনে আমাকে তাদের ভালোলাগার কথা জানাচ্ছেন, যা আমাকে অনেক দিন পরে শিল্পী হিসেবে আবেগে ভাসিয়েছে। ধন্যবাদ সবাইকে।”

‘অ্যানি’তে যুক্ত হওয়ার গল্পও তুলে ধরেন এই অভিনেতা। তিনি জানান, প্রথমে কাস্টিং ডিরেক্টর ইয়াসির তাকে একটি কাজের বিষয়ে আলোচনার জন্য ডাকেন। পরে পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সঙ্গে বৈঠক হয়। চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনার জন্য পরিচালক সময় নেন এবং এরপর শুরু হয় দীর্ঘ প্রস্তুতি।

আরও পড়ুন

ভিন ডিজেলের মৃত্যুর খবর নিয়ে তোলপাড়!

১০ জুন ২০২৬

সাইমনের ভাষ্য, পরিচালক, সহকারী পরিচালক ও পুরো টিম একসঙ্গে সিনেমাটির জন্য নিবিড়ভাবে কাজ করেছেন। তিনি জানান, একাধিক রিহার্সাল, স্ক্রিপ্ট, পোশাক ও মেকআপ নিয়ে বিস্তারিত প্রস্তুতির পর শুটিংয়ে অংশ নেন তারা।

শুটিং অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেতা লেখেন, “সে এক অন্যরকম অভিজ্ঞতা। আমার সকল সহশিল্পী ইয়াশ, তুষি, সারিকা সহ ছয়জন ছোট ছোট বাচ্চা—সবার একটাই লক্ষ্য ছিল পরিচালককে ফলো করা। সাদ ভাই সেই জায়গায় সম্পূর্ণ সফল।”

পোস্টে তিনি চলচ্চিত্রটির প্রযোজক, চিত্রগ্রাহক এবং পুরো ইউনিটের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে প্রযোজকের শিল্পমনস্কতা এবং ডিওপি তুহিনের পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন তিনি।

সবশেষে ‘অ্যানি’ টিমের সকল সদস্যের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে পোস্টটি শেষ করেন জনপ্রিয় এই চিত্রনায়ক।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘অ্যানি’ সিরিজে আরো অভিনয় করেছেন নাজিফা তুষি। 

সাইমন সাদিকনাজিফা তুষি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২