Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

চলতি বছরই আসছে ‘পঞ্চায়েত’ সিজন ৫

agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৬:৩৮
চলতি বছরই আসছে ‘পঞ্চায়েত’ সিজন ৫

ওটিটি দুনিয়ার জনপ্রিয় সিরিজ পঞ্চায়েতের পঞ্চম সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আমাজন প্রাইম। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের শেষেই মুক্তি পাবে নতুন সিজন। এরই মধ্যে গত এপ্রিল থেকে শুরু হয়েছে শুটিং।

গত ৩ এপ্রিল প্রাইম ভিডিওর পক্ষ থেকে সিরিজটির সেটের কিছু ‘বিহাইন্ড দ্য সিন’ ছবি প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ‘ফুলেরা গ্রামে কাটানো ছয়টি বছর, যা ছেড়ে কখনোই যেতে ইচ্ছে করে না। পঞ্চায়েতের নতুন সিজনের শুটিং এখন চলছে।’

চতুর্থ সিজনের শেষটা ছিল বেশ নাটকীয়। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঞ্জু দেবী ও ক্রান্তি দেবীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শেষ পর্যন্ত ৭৩ ভোটের ব্যবধানে জয়ী হন ক্রান্তি দেবী। এতে প্রধানজি ব্রজ ভূষণ দুবের পরিবার রাজনৈতিকভাবে বড় ধাক্কার মুখে পড়ে।


আরও পড়ুন

এখন এফডিসি আলোচনায় থাকে ‘ফোন’ চুরিতে

১৮ মে ২০২৬

অন্যদিকে সচিবজি হিসেবে পরিচিত অভিষেক ত্রিপাঠি ক্যাট পরীক্ষায় ৯৭ পার্সেন্টাইল পেয়ে উত্তীর্ণ হন। এমবিএ করার স্বপ্নপূরণের সুযোগ তৈরি হলেও ফুলেরা গ্রামের প্রতি তার আবেগ আরও গভীর হয়ে ওঠে। একই সঙ্গে রিঙ্কির কাছে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন তিনি। সবশেষে গ্রাম ছেড়ে না গিয়ে ফুলেরাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সচিবজি।



নির্মাতাদের আভাস অনুযায়ী, পঞ্চম সিজনে অভিষেক ত্রিপাঠির জীবনে নতুন চ্যালেঞ্জ আসতে চলেছে। ক্ষমতার পালাবদলের পর ক্রান্তি দেবীর নেতৃত্বে কাজ করতে গিয়ে তাকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। পাশাপাশি এমবিএর স্বপ্ন ধরে রাখার পাশাপাশি ফুলেরা গ্রামের নানা রাজনৈতিক ও সামাজিক জটিলতাও সামাল দিতে হবে তাকে।


আরও পড়ুন

রামপুরায় নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেল ছিনতাকারী

১৮ মে ২০২৬

নতুন সিজনেও ফিরছেন আগের পরিচিত মুখগুলো। জিতেন্দ্র কুমার অভিনয় করবেন অভিষেক ত্রিপাঠি বা সচিবজির চরিত্রে। এ ছাড়া থাকছেন রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়জল মালিক, চন্দন রায়, সনভিকা, দুর্গেশ কুমার, অশোক পাঠক ও পঙ্কজ ঝা।



সিরিজটির গল্প লিখেছেন চন্দন কুমার এবং পরিচালনায় রয়েছেন দীপক কুমার মিশ্র।


পঞ্চায়েত সিজন ৫পঞ্চায়েতসচিবজিওটিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে