Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

জুলাইয়ে মিস করা যাবে না যে ১০ ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৩৪
জুলাইয়ে মিস করা যাবে না যে ১০ ওয়েব সিরিজ

সংগৃহীত ছবি

বর্ষার এই রিমঝিম দিনগুলোতে ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মে নতুন কোনো সিনেমা বা সিরিজ দেখার মজাই আলাদা। আর দর্শকদের এই বিনোদনের খোরাক জোগাতে আগামী জুলাই মাসে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং অ্যাপল টিভির মতো বড় বড় প্ল্যাটফর্মগুলো নিয়ে আসছে একগুচ্ছ ফাটাফাটি ওয়েব সিরিজ।

রোমান্টিক ড্রামা, টানটান উত্তেজনাপূর্ণ ক্রাইম থ্রিলার থেকে শুরু করে হাসির ধামাকা—সবই থাকছে এই তালিকায়। চলুন জেনে নেওয়া যাক এই জুলাইয়ে ওটিটি কাঁপাতে আসা ১০টি সেরা সিরিজের খুঁটিনাটি।

১. এল
হলিউডের জনপ্রিয় সিনেমা ‘লিগ্যালি ব্লন্ড’-এর সেই বিখ্যাত চরিত্র ‘এল উডস’-এর হাই স্কুল জীবনের গল্প নিয়ে আসছে এই প্রিক্যুয়েল সিরিজ। গোলাপি পোশাকের ফ্যাশন সচেতন এক চনমনে মেয়ে যখন সিয়াটলের এক সাধারণ স্কুলে ভর্তি হয়, তখন তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। কিন্তু সে কীভাবে সবাইকে টেক্কা দিয়ে নিজের বুদ্ধিমত্তার প্রমাণ দেয়, তা নিয়েই এই সিরিজ।

প্রাইম ভিডিওতে ১ জুলাই মুক্তি পাবে সিরিজটি।

২. লিটল হাউস অন দ্য প্রেইরি
যারা ক্লাসিক এবং পারিবারিক গল্পের ভক্ত, তাদের জন্য এটি একটি মাস্ট-ওয়াচ সিরিজ। উনিশ শতকের আমেরিকার সীমান্ত জীবনের গল্প নিয়ে লেখা বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজটি। এক পরিবার তাদের সন্তানদের নিয়ে নতুন এক ঠিকানার খোঁজে কীভাবে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে, তা অত্যন্ত আবেগঘনভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

নেটফ্লিক্সে ৯ জুলাই মুক্তি পাবে সিরিজটি।

৩. দ্য ফাইভ স্টার উইকেন্ড
একজন জনপ্রিয় রাঁধুনি ও লেখিকার স্বামী হঠাৎ মারা যাওয়ার পর, তিনি নিজের মানসিক কষ্ট ভুলে থাকতে তার জীবনের চারজন বান্ধবীকে নিয়ে এক উইকেন্ডের আয়োজন করেন। কিন্তু এই আড্ডায় যখন এক বান্ধবীর পুরোনো গোপন রহস্য ফাঁস হয়ে যায়, তখন পুরো গল্প এক নতুন মোড় নেয়।

৯ জুলাই পিককে মুক্তি পাবে সিরিজটি।

৪. দ্য ওয়েস্টিস
১৯৮০-র দশকের নিউ ইয়র্ক সিটির কুখ্যাত আইরিশ গ্যাংস্টারদের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই দুর্দান্ত ক্রাইম ড্রামা। মাফিয়াদের ভেতরের ক্ষমতার লড়াই, গডফাদারদের দাপট আর পুলিশের ভেতরের দুর্নীতির এক রূঢ় বাস্তব চিত্র দেখা যাবে এই সিরিজে।

এমজিএম প্লাসে ১২ জুলাই দেখা যাবে সিরিজটি।

৫. রাইড অর ডাই
অ্যাকশন আর হাসির এক চমৎকার কম্বিনেশন নিয়ে আসছে এই সিরিজটি। ২০ বছরের পুরনো দুই বান্ধবীর একজন হঠাৎ জানতে পারে যে অন্যজন আসলে একজন আন্তর্জাতিক কিলার! আর এর মাঝেই মাফিয়াদের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে পুরো ইউরোপজুড়ে শুরু হয় তাদের দৌড়ঝাঁপ।

এটাও প্রাইম ভিডিওতে দেখা যাবে ১৫ জুলাই।


৬. দ্য হক

হলিউডের বিখ্যাত কমেডিয়ান উইল ফেরেল এবার আসছেন গলফ খেলার এক পাগলাটে গল্প নিয়ে। এক সময়ের গলফ চ্যাম্পিয়ন লনি হকিন্স ওরফে ‘দ্য হক’ যখন দীর্ঘদিন পর আবার মাঠে ফেরার সিদ্ধান্ত নেয়, তখন তার পরিবার ও পুরোনো শত্রুরা কীভাবে তাকে আটকানোর চেষ্টা করে, তা নিয়েই তৈরি হয়েছে এই হাসির সিরিজ।

নেটফ্লিক্সে ১৬ জুলাই দেখা যাবে সিরিজটি।

৭. হার্টস্টপার ফরেভার
তরুণদের পছন্দের তালিকার শীর্ষে থাকা ‘হার্টস্টপার’ সিরিজের এটাই শেষ এবং ফাইনাল এপিসোড। স্কুল লাইফ শেষ করে নিক ও চার্লির ভালোবাসা এবার কোন দিকে মোড় নেবে, তারা কি সারাজীবন একসাথে থাকতে পারবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে এই স্পেশাল এপিসোডে।

১৭ জুলাই এটাও নেটফ্লিক্সে দেখা যাবে।

৮. লাকি  
অ্যানিয়া টেইলর-জয় এবার হাজির হচ্ছেন এক দুর্ধর্ষ অ্যাকশন-থ্রিলার সিরিজ নিয়ে। এক চুরির মিশন ফ্লপ হওয়ার পর বয়ফ্রেন্ড তাকে একা ফেলে পালিয়ে যায়। একদিকে পুলিশ আর অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর ডন—এই দুইয়ের হাত থেকে লাকি কীভাবে নিজেকে বাঁচাবে, সেই টানটান উত্তেজনা দেখা যাবে এই সিরিজে।

অ্যাপল টিভি প্লাসে ১৫ জুলাই থেকে দেখা যাবে।

৯. স্টুয়ার্ট ফেইলস টু সেভ দ্য ইউনিভার্স
বিশ্বখ্যাত সিটকম ‘বিগ ব্যাং থিওরি’র ভক্তদের জন্য সুখবর! সেই সিরিজের কমিক বুক স্টোরের মালিক স্টুয়ার্টকে নিয়ে আসছে এই নতুন স্পিন-অফ সিরিজ। ভুলবশত একটি বৈজ্ঞানিক ডিভাইস ভেঙে ফেলার পর স্টুয়ার্ট ও তার বন্ধুরা এক সমান্তরাল মহাবিশ্ব বা অল্টারনেট ইউনিভার্সে গিয়ে পড়ে। সেখান থেকে তাদের ফেরার লড়াইটা হবে দারুণ মজার।

এটি দেখা যাবে এইচবিও ম্যাক্সে ২৩ জুলাই থেকে।

১০. ফিউরিয়াস

এক এফবিআই এজেন্ট যখন এক রহস্যময় নারী সিরিয়াল কিলারের পিছু নেয়, তখন সে আবিষ্কার করে যে সেই খুনির অতীতের সাথে তার নিজের জীবনের এক অদ্ভুত মিল রয়েছে। ১৯৮৭ সালের বিখ্যাত ‘ব্ল্যাক উইডো’ সিনেমার আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজটি ।

ডিজনি প্লাসে ২৭ জুলাই মুক্তি পাবে সিরিজটি।

ওটিটিওয়েব সিরিজহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়