Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

বিজয়-রাশমিকার বিয়ের গয়না তৈরিতে সময় লেগেছে ১০ মাস

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৮
শেয়ার করুন:
বিজয়-রাশমিকার বিয়ের গয়না তৈরিতে সময় লেগেছে ১০ মাস

বিয়ের পিঁড়িতে বিজয় ও রাশমিকা

গতকাল উদয়পুরে বসেছিল এই দশকের অন্যতম প্রতীক্ষিত বিয়ের আসর। বিজয় দেবরাকোন্ডা এবং  রাশমিকা মান্দানার বিয়ে। বর্তমানের মিনিমালিজম সাজের যুগে এই তারকা জুটি বেছে নিয়েছিলেন রাজকীয় ম্যাক্সিমালিজম। তাঁদের বিয়ের সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে কয়েক কেজি ওজনের নিপুণ কারুকাজ করা স্বর্ণালঙ্কার।

​হায়দ্রাবাদ ভিত্তিক 'শ্রী জুয়েলার্স' এই অলঙ্কারগুলো তৈরি করেছে। এনডিটিভি কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁরা এই অলঙ্কার তৈরির পেছনের গল্প ও পরিশ্রমের কথা তুলে ধরেছেন।
​
​বিজয় রাশমিকার এই বিশেষ লুকটি তৈরি করতে সময় লেগেছে দীর্ঘ ১০ মাস। নকশা পরিকল্পনা থেকে শুরু করে কাস্টমাইজেশন, ট্রায়াল এবং চূড়ান্ত রূপদান প্রতিটি ধাপে ছিল নিপুণতার ছোঁয়া। গয়নাগুলোতে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের আদলে ‘নকশী’ কাজ এবং ‘রাভা’ ডিটেইলিং ব্যবহার করা হয়েছে।

​পুরুষদের গয়নার ক্ষেত্রে বিজয় দেবরাকোন্ডা এক নতুন ধারার সূচনা করেছেন। শ্রী জুয়েলার্স জানায়, বিজয়ের সাজটি ছিল একজন ‘পৌরাণিক রাজা’র মতো। তাঁর গয়নায় প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘হাতি’ এবং ক্ষিপ্রতার প্রতীক হিসেবে ‘বাঘ’ এর মোটিফ ব্যবহার করা হয়েছে। বিজয় কানে পরেছিলেন মুদ্রার আকারের বড় স্টাড। হাতে ছিল পিরিয়ড ড্রামার মতো রিভলভিং রিস্ট কাফ এবং বাহুবন্ধনী। গলায় পরেছিলেন দুটি ভারী হার। এছাড়া তাঁর পায়ে পরা ‘অ্যাঙ্কেল কাদা’ ছিল সাধারণ বিয়ের তুলনায় একদমই আলাদা ও সাহসী পছন্দ।

​রাশমিকার বিয়ের গয়নাগুলো তাঁর শেকড় বা সংস্কৃতিকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে। তাঁকে সাজানো হয়েছিল একজন জীবন্ত দেবীর আদলে। রাশমিকা মোট ১১টি অলঙ্কার পরেছিলেন। যার মধ্যে ছিল চোকার, ট্র্যাডিশনাল হারাম, ঝুমকা, জাডা বিল্লা (চুলের গয়না), মাথাপট্টি, নথ, হাতফুল, বাজুবন্ধনী, কোমরবন্ধনী এবং নুপুর। গয়নাগুলোতে ছিল ‘অ্যান্টিক ম্যাট পলিশ’, যা ঐতিহ্যের এক গভীর আভা ছড়িয়েছে। প্রতিটি অংশ এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা পরবর্তী প্রজন্মের কাছে একটি ‘উত্তরাধিকার’ বা লিগাসি হিসেবে থেকে যায়।
​
​শ্রী জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক আগরওয়াল এবং কৌশিক কুমার বলেন, “বিজয় এবং রাশমিকাকে আমরা শিল্পী হিসেবে বরাবরই পছন্দ করতাম, কিন্তু ব্যক্তিগতভাবে তাঁদের জীবনের এই বিশেষ মুহূর্তের অংশ হতে পারাটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।”

​বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে তিনি তাঁর ‘বেস্ট ফ্রেন্ড’ কে বিয়ে করেছেন। তবে ইন্টারনেটে এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁদের সেই কেজি কেজি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে, যা আগামীর বিয়ের ট্রেন্ড বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।


সুত্রঃ এনডিটিভি 

রাশমিকা মান্দানাবিজয় দেবরাকোন্ডাবিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে