দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ইনস্টাগ্রামে তার স্ত্রী রাশমিকা মান্দানাকে ‘আনফলো’ করে দিয়েছেন। তবে কি এ নবদম্পতির সম্পর্কে কোনো টানাপড়েন শুরু হলো? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটপাড়ায়।খোঁজ নিয়ে জানা গেছে, এ গুঞ্জনের পেছনে মূলত ভুল বোঝাবুঝি রয়েছে। ইনস্টাগ্রামে বিজয়ের অ্যাকাউন্ট ঘাঁটলে দেখা যায়, তিনি শুরু থেকেই কাউকেই ‘ফলো’ করেন না অর্থাৎ তার ফলোয়িং লিস...