Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রাশমিকা বললেন ‘আমি ওর প্রতি ভীষণ আসক্ত’

agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৩:১৯
রাশমিকা বললেন ‘আমি ওর প্রতি ভীষণ আসক্ত’

রাশমিকা মান্দানা

বিচ্ছেদের গুঞ্জন ও সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনার জবাব দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়ানো আলোচনা প্রসঙ্গে মুখ খুলে তিনি বলেছেন, স্বামীকে নিয়ে তিনি ভীষণ আসক্ত। একই সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে অযাচিত পরামর্শ দেওয়া ব্যক্তিদেরও সমালোচনা করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে একসঙ্গে হাজির হয়েছিলেন রাশমিকা ও বিজয়। সেখানে তাদের বিয়ে ও সম্পর্ক নিয়ে কথোপকথনের পর সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে, বিয়েতে রাজি হওয়ার আগে রাশমিকাকে বারবার প্রস্তাব দেওয়ার প্রসঙ্গটি নিয়ে সমালোচনা করেন অনেকে। এর পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী।


আরও পড়ুন

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিচ্ছে কে মুক্তিযোদ্ধা: তাসনিম জারা

২৬ অক্টোবর ২০২৬


সামাজিক মাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে রাশমিকা লেখেন, ‘হ্যাঁ, সেই কথোপকথন হয়েছিল। কিন্তু আমাদের কেউই বড় কোনো প্রস্তাবের অপেক্ষায় ছিলাম না। বিষয়টি ছিল, জীবনের উত্থান-পতন, আনন্দ ও চাপের মধ্যেও আমরা একে অপরকে বুঝতে সময় নিতে চেয়েছিলাম। আমরা নিশ্চিত হতে চেয়েছিলাম, এটাই আমাদের চাওয়া এবং একসঙ্গে জীবন শুরু করার এটাই সঠিক সময়। আর আমরা তা করেছি। আমরা একে অপরকে বেছে নিয়েছি।’

রাশমিকার জানান, সম্পর্কের ক্ষেত্রে দুজনের চিন্তাভাবনা আলাদা হলেও তা ভালোবাসায় কোনো প্রভাব ফেলেনি। তিনি আবেগ দিয়ে ভাবেন, অন্যদিকে বিজয় বাস্তব দিকগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেন। এই পার্থক্য তাঁদের সম্পর্ককে আরও পরিপূর্ণ করেছে বলেও মনে করেন অভিনেত্রী।

স্বামীর প্রতি নিজের ভালোবাসা নিয়ে রাশমিকা লেখেন, ‘আর হ্যাঁ, আমি আমার মানুষটির প্রতি ভীষণ আসক্ত। এটা কখন থেকে খারাপ বিষয় হয়ে গেল?’

সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা পরামর্শ দেওয়ার বিষয়টিও ভালোভাবে নেননি রাশমিকা। বিশেষ করে, তাকে বিজয়ের কাছ থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘ধন্যবাদ। সত্যিই। তবে আমার ইচ্ছা, কয়েক বছর আগে যখন আমাদের সময়টা খুব কঠিন ছিল, তখনও আপনারা পাশে থাকতেন। আপনারা ছিলেন না। সে ছিল, আর এখনো আছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘এই মুহূর্তে আমি জীবনের সবচেয়ে সুখী সময় পার করছি। আমার মুখে, বিয়ের পরের আনন্দে, আমার অভিনয় ও সিনেমায় এবং আমি যেভাবে জীবন কাটাচ্ছি, সেখানেই আপনারা সেই সুখ দেখতে পাবেন। আমি সুখী, পরিতৃপ্ত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

নিজের সম্পর্ক নিয়ে অন্যদের তৈরি করা ধারণা ও সম্পাদিত ভিডিওর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতারও সমালোচনা করেছেন রাশমিকা। তার মতে, নিজের জীবনের বিষয়ে তাঁর বক্তব্যের চেয়ে অনলাইনে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যকে বেশি বিশ্বাস করা অস্বস্তিকর।

আরও পড়ুন

উগান্ডার ‘গেটো কিডস’-এর সঙ্গে নেচে হৃদয় জিতলেন ভাগ্যশ্রী

২৬ অক্টোবর ২০২৬


তিনি আরও স্পষ্ট করেন, তার পরিবারকে না জেনে তাদের নিয়ে মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। রাশমিকার ভাষায়, ‘আমাকে নিয়ে যা খুশি বলুন, আমি সামলে নিতে পারব। কিন্তু আমার পরিবারকে না চিনে তাদের নিয়ে কথা বলা? এটা নারীবাদ নয়। এটা নারীবাদের মোড়কে হয়রানি।’

এদিকে, স্ত্রীকে সমর্থন জানিয়ে বিজয় দেবরাকোন্ডাও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। সেখানে রাশমিকাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু ও জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বিজয় লিখেছেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার স্ত্রী, আমার প্রিয় মানুষ। আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি, যেটি আমি সঠিকভাবে বেছে নিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘যারা আমাদের নিয়ে চিন্তিত, তাদের জন্য বলছি, আমরা দুজনই দারুণ সুখী। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। পরিস্থিতি যদি এমন হয় যে পুরো বিশ্বের বিপরীতে শুধু আমি আর সে, তাহলেও তাই হোক।’

রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও অভিনেত্রী তার পোস্টে স্পষ্ট করেছেন, নিজেদের জীবন ও সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই। অন্যদের ভালোবাসার ধারণার সঙ্গে তাদের সম্পর্কের ধরন না মিললেও তাঁরা নিজেদের সিদ্ধান্তে সুখী বলেই জানিয়েছেন।


রাশমিকা মান্দানাকফি উইথ করণবিজয় দেবরাকোন্ডা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি