Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৬:১৭
শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

আজ তারা বাস্তব জীবনের সুখের দম্পতি। দক্ষিণ ভারত থেকে বলিউড—সবখানেই বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা জুটির জনপ্রিয়তার জুড়ি নেই। তবে তাদের প্রেমের এই সম্পর্কের শুরুটা কিন্তু মোটেই মিষ্টি ছিল না। বরং ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে প্রথম দিনই বিজয়ের এক রূঢ় কথায় কেঁদে ভাসিয়েছিলেন রাশমিকা।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে নিজেদের ক্যারিয়ারের শুরুর দিকের সেই মজার স্মৃতি প্রকাশ করেছেন এই তারকা দম্পতি। ঘটনাটি তাদের সুপারহিট সিনেমা ‘গীতা গোবিন্দম’-এর শুটিং সেটের। রাশমিকা তখন ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন, অন্যদিকে বিজয় ৩–৪টি সিনেমা করে ফেলেছেন।

প্রখর গুপ্তার পডকাস্টে রাশমিকা বলেছেন, “সেটে যখন প্রথম বিজয়ের সঙ্গে দেখা হয়, আমি তাকে ‘স্যার’ বলে ডাকতাম। শুটিংয়ের প্রথম দিন আমি ভ্যানিটি ভ্যানে একটা গান বাজাচ্ছিলাম। হঠাৎ বিজয় এসে চেঁচিয়ে বলল, ‘গানটা বন্ধ করো’।”

বিষয়টি নিয়ে বিজয়ের নিজের স্পষ্টীকরণ, “আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। ভেবেছিলাম সে আমার কথা রসিকতা হিসেবে নেবে। কিন্তু তখন তো আমাদের তেমন পরিচয় ছিল না। আমাদের একটা ক্যারাভান বা ভ্যানিটি ভ্যান ভাগাভাগি করে ব্যবহার করতে হতো—অর্ধেক তার, অর্ধেক আমার। আমি ক্যাজুয়ালি চেঁচিয়ে উঠে বলেছিলাম, ‘কী সব বাজে মিউজিক বাজাচ্ছ?’ কিন্তু কথাটি শুনেই তার চোখে পানি চলে এসেছিল। সে ভেবেছিল আমি হয়তো তাকে পছন্দ করি না।”

আরও পড়ুন

বাংলাদেশের তারকাদের যত আলোচিত বিবাহবিচ্ছেদ

০৫ অক্টোবর ২০২৬

ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ায় ভয় পেয়ে গিয়েছিলেন রাশমিকা। ভেবেছিলেন শুটিংয়ের বাকি দিনগুলো হয়তো এভাবেই যন্ত্রণার মধ্য দিয়ে কাটবে। তাই বেশ কিছুদিন এই কষ্টের কথা কাউকে জানাননি তিনি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক বদলাতে শুরু করে। রাশমিকাকে সিনেমার তেলুগু সংলাপ বলতে সাহায্য করতেন বিজয়, ‘স্যার’ বলা বন্ধ করতে বাধ্য করেন। সেখান থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব, যা পরবর্তীতে গড়ায় প্রেমে।

২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় ফের একসঙ্গে জুটি বাঁধেন তারা। দীর্ঘ প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।

বাস্তব জীবনের এই জুটি আবারও রূপালি পর্দায় একসঙ্গে ফিরছেন। রাহুল সংক্রান্তিয়ান পরিচালিত পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবালি’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের, যা আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

বিজয় দেবরাকোন্ডারাশমিকা মান্দানাদক্ষিণী তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?