Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

মারা গেছেন ‘শ্রীমান ভূতনাথ’ পরিচালক অমল রায় ঘটক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ২০:০৩
শেয়ার করুন:
মারা গেছেন ‘শ্রীমান ভূতনাথ’ পরিচালক অমল রায় ঘটক

অমল রায় ঘটক

বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক মারা গেছেন। গতকাল শুক্রবার বিকালে দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নব্বইয়ের দশকের এ নির্মাতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাই, বাচিকশিল্পী অলোক রায় ঘটক।

সম্প্রতি তার কেমোথেরাপি প্রায় শেষ পর্যায়ে ছিল। চিকিৎসায় সাড়া দিয়ে কিছুটা সুস্থও হয়ে উঠছিলেন বলে পরিচিতদের জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি বর্ণাঢ্য অধ্যায়ের অবসান হলো।

নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক ও ভিন্নধারার চলচ্চিত্রে নিজস্ব নির্মাণশৈলীর পরিচয় দিয়েছিলেন অমল রায় ঘটক। সেসময় টালিউডে অ্যাকশনধর্মী ও গতানুগতিক ছবির প্রাধান্য থাকলেও তিনি গুরুত্ব দিয়েছেন মননশীল গল্প, পারিবারিক আবেগ এবং ভিন্নধর্মী বিষয়বস্তুকে। তার ছবিতে প্রতিষ্ঠিত চলচ্চিত্র তারকাদের পাশাপাশি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদেরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেত।

পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সুপ্রিয়া দেবী, রূপা গাঙ্গুলী ও দোলন রায় অভিনীত প্রশংসিত ছবি ‘উজান’। এ ছাড়া লাবণী সরকার ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘কাচের পৃথিবী’, তাপস পাল ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘দেবর’ এবং রঞ্জিত মল্লিক, রিনা চৌধুরী ও চুমকি চৌধুরী অভিনীত ‘শ্রীমান ভূতনাথ’ দর্শকদের কাছে তাকে পরিচিত করে তোলে।

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও বাংলা চলচ্চিত্রে অবদান রেখেছেন অমল রায় ঘটক। সৌমিত্র চট্টোপাধ্যায় ও রূপা গাঙ্গুলী অভিনীত ‘মানসী’ ছবির চিত্রনাট্য রচনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মুনমুন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, সুমিত্রা মুখোপাধ্যায় ও কালী বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘ব্যবধান’ ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনি।

‘ব্যবধান’ ছবিতে আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া ‘কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো’ গানটি এখনো সংগীতপ্রেমীদের মনে জায়গা করে আছে।

দীর্ঘ কর্মজীবনে তপন সিংহ, অরুন্ধতী দেবী ও হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। পরিচালক অঞ্জন চৌধুরীর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক ও মননশীল চলচ্চিত্রের মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অমল রায় ঘটক। তার নির্মিত চলচ্চিত্রগুলো বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে টালিউড হারাল একজন শিল্পমনস্ক নির্মাতাকে।

অমল রায় ঘটকচলচ্চিত্র পরিচালকমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’