Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

৮২ বছরে প্রয়াত ‘জনি অ্যাঞ্জেল’ খ্যাত শেলি ফ্যাবারেস

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৩:২৩
৮২ বছরে প্রয়াত ‘জনি অ্যাঞ্জেল’ খ্যাত শেলি ফ্যাবারেস

শেলি ফ্যাবারেস। ছবি: সংগৃহীত

হলিউড ও আমেরিকান টেলিভিশন জগতের স্বর্ণালী যুগের অন্যতম উজ্জ্বল তারকা শেলি ফ্যাবারেস আর নেই। গত ২২ আগস্ট লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

‘এমএএসএইচ’ খ্যাত অভিনেতা ও তার স্বামী মাইক ফারেল এবং পরিবারের সদস্যরা এক যৌথ বার্তায় এই প্রবীণ অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন।

আমেরিকান পপ কালচার ও বিনোদন জগতে ছয় দশকেরও বেশি সময় ধরে নিজের রাজত্ব বজায় রাখা এই অভিনেত্রী পরিবারের ভালোবাসায় ঘেরা অবস্থায় বিদায় নেন।

১৯৪৪ সালে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্ম নেওয়া শেলি ফ্যাবারেস মাত্র তিন বছর বয়সে মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রাখেন। ১৯৫৮ সালে আমেরিকান কালজয়ী সিটকম ‘দ্য ডোনা রিড শো’-তে ডোনা রিডের মেয়ে ‘মেরি স্টোন’ চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছান তিনি।

অভিনয়ের পাশাপাশি এই শোর মাধ্যমেই সংগীতজগতে পা রাখেন তিনি। ১৯৬২ সালে তার গাওয়া গান ‘জনি অ্যাঞ্জেল’ বিলবোর্ড হট ১০০-এর ১ নম্বর স্থান দখল করে এবং পপ ইতিহাসে স্থায়ী জায়গা করে নেয়।

আরও পড়ুন

নগ্ন দৃশ্যের বিতর্কের পর ২১ বছরেই করুণ পরিণতি বিজয়শ্রীর

২৪ আগস্ট ২০২৬

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে তিনি হলিউড চলচ্চিত্রেও ব্যাপক সাফল্য পান। রক অ্যান্ড রোলের রাজা এলভিস প্রেসলির বিপরীতে তিনটি জনপ্রিয় চলচ্চিত্র — গার্ল হ্যাপি (১৯৬৫), স্পিনআউট (১৯৬৬) এবং ক্ল্যামবেক (১৯৬৭)-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি।

পরবর্তীতে ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জনপ্রিয় সিটকম ‘কোচ’-এ ক্রিস্টিন আর্মস্ট্রং চরিত্রে তার অনবদ্য পারফরম্যান্স তাকে আন্তর্জাতিক পরিচিতির পাশাপাশি একাধিক এমি মনোনয়ন এনে দেয়।

১৯৮৪ সালে অভিনেতা মাইক ফারেলকে বিয়ে করেন ফ্যাবারেস। পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন এক অনন্য উদাহরণ। ষাট ও সত্তরের দশকে ক্যারিয়ারের মন্দা কাটিয়ে যেভাবে তিনি বারবার শীর্ষে ফিরেছেন, তা হলিউডে অনুপ্রেরণা হয়ে আছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে স্বামী মাইক ফারেল ও পরিবার দ্য পিপলকে জানায়, ‘দর্শকদের কাছে তিনি ছিলেন একজন প্রতিভাবান ও মহীয়সী অভিনেত্রী, আর আমাদের কাছে তিনি ছিলেন ভালোবাসা, শক্তি ও অপার আনন্দের উৎস। তার কাজ ও স্মৃতি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।’

মৃত্যুহলিউড সেলিব্রিটি আপডেটঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২