Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

নগ্ন দৃশ্যের বিতর্কের পর ২১ বছরেই করুণ পরিণতি বিজয়শ্রীর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:৩১
নগ্ন দৃশ্যের বিতর্কের পর ২১ বছরেই করুণ পরিণতি বিজয়শ্রীর

বিজয়শ্রী। ছবি: সংগৃহীত

মাত্র ১৩ বছর বয়সে রূপালি জগতে পা রেখেছিলেন তিনি। রূপ আর অভিনয়ের অনন্য মিশ্রণে খুব অল্প সময়েই জয় করে নিয়েছিলেন লাখো দর্শকের হৃদয়।

বলা হচ্ছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সত্তরের দশকের অন্যতম সেনসেশন বিজয়শ্রীর কথা, যাকে বলা হতো ‘মালয়ালম সিনেমার মেরিলিন মনরো’। কিন্তু যে রূপ আর গ্ল্যামার তাকে খ্যাতির চূড়ায় বসিয়েছিল, সেই রূপই শেষ পর্যন্ত তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়।

১৯৭৪ সালের ১৭ মার্চ, মাত্র ২১ বছর বয়সে এক করুণ আত্মহত্যার মধ্য দিয়ে নিভে যায় এই তারকার জীবনপ্রদীপ।

তার মৃত্যুর পাঁচ দশক পার হয়ে গেলেও, তার মৃত্যুর নেপথ্যে থাকা অনাকাঙ্ক্ষিত দৃশ্য ও শোষণের অভিযোগ আজও ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

১৯৬৬ সালে তামিল সিনেমা ‘চিত্ত’ দিয়ে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিজয়শ্রী। পরে ১৯৬৯ সালে ‘পূজাপুষ্পম’ সিনেমার মাধ্যমে মালয়ালম ইন্ডাস্ট্রিতে পা রাখেন।

তৎকালীন সময়ের মহানায়ক প্রেম নাজিরের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই জমে উঠেছিল যে, তাদের একের পর এক সিনেমা বক্স অফিসে সুপারহিট হতে শুরু করে।

চিত্রপরিচালক ভারতন থেকে শুরু করে জয়রাজ— সবাই তার ঐশ্বরিক সৌন্দর্যে মুগ্ধ ছিলেন। পরিচালক জয়রাজের মতে, ‘তিনি ছিলেন মালয়ালম সিনেমার মেরিলিন মনরো। তার মতো জনপ্রিয়তা খুব কম অভিনেত্রীই পেয়েছেন।’

দক্ষিণ ভারতীয় সিনেমা জগতে তাকে গ্ল্যামারাস ও সাহসী চরিত্রে টাইপকাস্ট করা শুরু হলে মানসিকভাবে ব্যথিত হন বিজয়শ্রী। দর্শকরা তাকে ‘সেক্স সিম্বল’ হিসেবে দেখতে শুরু করায় তিনি সেই ইমেজ ভাঙার আপ্রাণ চেষ্টা করছিলেন।


আরও পড়ুন

থাইল্যান্ডে সমুদ্রবিলাসে সাদিয়া আয়মান

২৪ আগস্ট ২০২৬

সে লক্ষ্যে তিনি চরিত্রপ্রধান ও গভীর আবেগনির্ভর সিনেমাগুলোয় অভিনয় শুরু করেন। কিন্তু সেই পথেই তার জীবনে নেমে আসে ঘোর অমানিশা।



১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোন্নাপুরম কোট্টা’ সিনেমার শুটিংয়ের সময় ঘটে এক মর্মান্তিক ঘটনা। জলপ্রপাতের তীব্র স্রোতে ‘ভিলিয়োর কাভেরে’ গানের শুটিং চলাকালে দুর্ঘটনাবশত বিজয়শ্রীর পরনের সাদা পাতলা পোশাকটি খসে পড়ে। লজ্জিত হয়েও পেশাদারিত্বের খাতিরে তিনি কোনোমতে নিজেকে ঢেকে দৃশ্যটি শেষ করেন। কিন্তু ক্যামেরা তখনো সচল ছিল।

বিজয়শ্রী বিশ্বাস করেছিলেন, চলচ্চিত্র নির্মাতারা এই অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর অংশটি এডিট করে কেটে বাদ দেবেন। কিন্তু সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর তিনি চরম ধাক্কা খান। আপত্তিকর ছবিটি অবিকল রেখে দেওয়া হয়েছিল হলে দর্শক টানার বাণিজ্যিক হাতিয়ার হিসেবে!

মুহূর্তেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে প্রচুর দর্শক ভিড় জমায়, কিন্তু মানসিকভাবে চরম ভেঙে পড়েন অভিনেত্রী। তার বারবার অনুরোধ সত্ত্বেও পরিচালক বা প্রযোজক সিনেমা থেকে ওই দৃশ্য ছাঁটাই করতে রাজি হননি। গুঞ্জন রয়েছে, তৎকালীন এক চিত্রগ্রাহক সেই দৃশ্যটি ব্যবহার করে তাকে মানসিকভাবে উত্ত্যক্ত ও ব্ল্যাকমেইল করা শুরু করেছিলেন।

এ ঘটনার মাত্র এক বছরের মাথায়, ১৯৭৪ সালে নিজ বাসভবন থেকে বিজয়শ্রীর নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি কোনো সুইসাইড নোট রেখে যাননি। অনেকের মতে, ইন্ডাস্ট্রির চরম শোষণ, নগ্নতার বিতর্ক এবং ব্যক্তিগত জীবনের টানাপড়েন সহ্য করতে না পেরেই মৃত্যুর পথ বেছে নেন এ উদীয়মান তারকা।

পরে ২০১১ সালে তার জীবনকাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয় ‘নায়িকা’ নামের একটি চলচ্চিত্র। বিজয়শ্রীর এই বিদায় শুধু একটি জীবনাবসান নয়, বরং গ্ল্যামার জগতের পেছনের নির্মম সত্যের এক জীবন্ত দলিল।

সূত্র: এনডিটিভি 

দক্ষিণী তারকারহস্যমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি