Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘গুড মর্নিং ওয়ার্ল্ড’ তারকা জোবি বেকার আর নেই

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৪:৪৫
‘গুড মর্নিং ওয়ার্ল্ড’ তারকা জোবি বেকার আর নেই

জোবি বেকার

হলিউডের সোনালি যুগের আরও একজন পরিচিত মুখ বিদায় নিলেন। ১৯৫০ ও ৬০-এর দশকের জনপ্রিয় মার্কিন অভিনেতা ও চিত্রশিল্পী জোবি বেকার আর নেই।

গত ২২ জুন নিউইয়র্কের ইয়োঙ্কার্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। অভিনেতার নাতনি সোফিয়া সিলভারম্যান এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন।

সিনেমার পাশাপাশি জোবি বেকারের জীবনের গল্পটিও ছিল বেশ নাটকীয়। ১৯৩৪ সালে কানাডার মন্ট্রিয়লে জন্ম নেওয়া জোবি ছোটবেলাতেই মাকে হারান। এরপর বাবার সাথে চলে যান হাওয়াইয়ের ওআহুতে। ১৯৪১ সালে পার্ল হারবার আক্রমণের সময় তাদের বাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। এরপর সেখান থেকে সান ফ্রান্সিসকোতে চলে আসেন।

পড়াশোনা শেষে লস অ্যাঞ্জেলেসে এসে নাইটক্লাবে কমেডিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করেন জোবি। পরবর্তীতে মার্কিন সেনাবাহিনীতে কাজ করার সময় কিংবদন্তি কমেডিয়ান লু কস্টেলোর পরিবারের সাথে তার পরিচয় হয়। লু কস্টেলো নিজেই জোবি বেকারের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন এবং তাকে হলিউডে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেন।

১৯৫৫ সালে ‘টার্গেট জিরো’ সিনেমা দিয়ে হলিউডে পা রাখেন জোবি। এরপর রক এন রোল সম্রাট এলভিস প্রেসলির বিখ্যাত সিনেমা ‘গার্ল হ্যাপি’ (১৯৬৫)-তে ঢোলবাদক ‘উইলবার’ চরিত্রে অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয়তা পান।

এছাড়া ‘গিজের্ট’ সিরিজের বেশ কয়েকটি সিনেমা এবং ‘দ্য লাস্ট অ্যাংরি ম্যান’, ‘দ্য ওয়াকিইস্ট শিপ ইন দ্য আর্মি’র মতো বহু জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন।

আরও পড়ুন

বিয়ে সারলেন আমির খান

০৫ জুলাই ২০২৬

টেলিভিশনে তার সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৬৭ সালে সিবিএস চ্যানেলের জনপ্রিয় কমেডি সিরিজ ‘গুড মর্নিং ওয়ার্ল্ড’-এর মাধ্যমে। এই সিরিজে তিনি একজন রেডিও জকির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

মজার ব্যাপার হলো, নির্মাতারা এই শো-টির নাম প্রথমে ‘দ্য জোবি বেকার শো’ রাখতে চেয়েছিলেন। কিন্তু জোবি ভীষণ লাজুক ছিলেন এবং তারকাখ্যাতির চাপ নিতে চাননি বলে নির্মাতাদের অনুরোধ করে নাম পরিবর্তন করান। কাকতালীয়ভাবে, এই সিরিজের সহ-অভিনেতা রনি শেল মারা যাওয়ার ঠিক ১০ দিন পরেই জোবি বেকারও মারা গেলেন।

অভিনয়ের পাশাপাশি জোবি বেকার ছিলেন একজন দুর্দান্ত চিত্রশিল্পী। বিখ্যাত লেখক রে ব্র্যাডবেরি একবার এক গ্যালারিতে জোবির আঁকা ছবি দেখে মুগ্ধ হন এবং পরে তাকে একটি নাটকে অভিনয়ের সুযোগও করে দেন।

ব্যক্তিজীবনে জোবি চারবার বিয়ে করেছেন। তার শেষ স্ত্রী মেগান, সন্তান, সৎ সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ক্যারিয়ারে এতো নাম-যশ পেলেও জোবি সবসময় নিজেকে একজন অভিনেতার চেয়ে মনে-প্রাণে একজন ‘চিত্রশিল্পী’ ভাবতেই বেশি পছন্দ করতেন। তার প্রয়াণে হলিউডের একটি যুগের অবসান ঘটলো।

জোবি বেকারমৃত্যুহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার