Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

চেহারা বদলের ভয়ঙ্কর গল্প নিয়ে আসছে ‘ক্লেফেইস’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৭:৫৬
চেহারা বদলের ভয়ঙ্কর গল্প নিয়ে আসছে ‘ক্লেফেইস’

২৩ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। জেমস ওয়াটকিন্স পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ।

ব্যাটম্যানের জগতে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। সে নিজের চেহারা বদলে অন্য মানুষের রূপ ধারণ করতে পারে। ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয়ের সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন। গোথাম শহরের একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা তিনি। ধীরে ধীরে হলিউডের জনপ্রিয় তারকায় পরিণত হন। কিন্তু একজন স্থানীয় অপরাধী চক্রের প্রধানের কর্মকাণ্ডে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এর ফলে তার অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ সবকিছুই বিপর্যয়ের মুখে পড়ে।

আরও পড়ুন

কেমোথেরাপি দিতে হচ্ছে না, অনেকটাই ঝুঁকিমুক্ত ইলিয়াস কাঞ্চন

২২ অক্টোবর ২০২৬

যখন তার আশপাশের মানুষ ও সহযোগীরা তাকে ছেড়ে চলে যায়, তখন ম্যাট নিজের আগের চেহারা ফিরে পাওয়ার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নেন। চিকিৎসাটি তাকে আগের চেহারা ফিরিয়ে দিতে সক্ষম হলেও এর ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তার শরীর ও মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে তিনি এমন এক সত্তায় পরিণত হন, যে নিজের পরিচয়, মানবিকতা এবং বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারাতে থাকে। শেষ পর্যন্ত তার জীবনে প্রতিশোধের আকাঙ্ক্ষা ভয়ংকর রূপ নেয়।

এটি সাধারণ সুপারহিরো অ্যাকশন সিনেমা নয়। সিনেমাটির মূল আকর্ষণ হরর ও বডি হরর, যেখানে মানুষের শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে ভয় ও আতঙ্কের উৎস হিসেবে দেখানো হয়। মুখ গলে যাওয়া বা বিকৃত হওয়ার মতো দৃশ্য, শরীরের আকৃতি পরিবর্তনের অস্বস্তিকর অভিজ্ঞতা, মানসিক বিপর্যয় ও প্রতিশোধের অন্ধকার দিক এবং বৈজ্ঞানিক পরীক্ষা থেকে সৃষ্ট ভয়াবহ পরিণতি গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে।

পরিচালক জেমস ওয়াটকিন্স এবং চিত্রনাট্যকার মাইক ফ্ল্যানাগানের যুক্ত হওয়া সিনেমাটিকে বিশেষভাবে আলোচনায় এনেছে। ডিসি কমিকসের একটি তুলনামূলক কম পরিচিত ভিলেনকে নিয়ে প্রচলিত সুপারহিরো ফর্মুলার বাইরে গিয়ে হরর সিনেমা নির্মাণই এর বড় বৈশিষ্ট্য।


আরও পড়ুন

শাহরুখকে খুন করতে চেয়েছিল আন্ডারওয়ার্ল্ড

২২ অক্টোবর ২০২৬

সিনেমাটি দর্শকদের কাছে আকর্ষণীয় হতে পারে কয়েকটি কারণে। ব্যাটম্যানের পরিচিত জগতের চরিত্র হলেও গল্পের কেন্দ্র অ্যাকশন নয়, বরং আতঙ্ক ও মানসিক পরিবর্তন। পাশাপাশি একজন মানুষের সৌন্দর্য, পরিচয় ও মানবিকতা হারানোর বেদনাদায়ক যাত্রাও গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

ক্লেফেইসের শরীর ও মুখের রূপান্তর পর্দায় কতটা বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটিও দর্শকদের আগ্রহের বড় কারণ। সিনেমাটির ট্রেলার এবং লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর থেকে এটি সিনেমাপ্রেমী ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


ক্লেফেইসস্টার সিনেপ্লেক্সহলিউডজেমস ওয়াটকিন্সটম রিস হ্যারিসনাওমি অ্যাকিম্যাক্স মিঙ্গেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে