২৩ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। জেমস ওয়াটকিন্স পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ।ব্যাটম্যানের জগতে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। সে নিজের চেহারা বদলে অন্য মানুষের রূপ ধারণ করতে পারে। ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয়ের সংক...