Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘দ্য ওডিসি’ নিয়ে মুখ খুললেন টম হল্যান্ড, ‘এটাই শেষ সুযোগ’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৪:২৩
‘দ্য ওডিসি’ নিয়ে মুখ খুললেন টম হল্যান্ড, ‘এটাই শেষ সুযোগ’

টম হল্যান্ড

বিশ্বজুড়ে তিনি ‘স্পাইডার-ম্যান’ নামেই সবচেয়ে বেশি জনপ্রিয়। কোটি কোটি ভক্তের প্রিয় এই হলিউড তারকা টম হল্যান্ড এবার হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে।

হলিউডের মাস্টারমাইন্ড ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’-তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ৩০ বছর বয়সী এই অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা এবং পর্দার পেছনের নানা মজার গল্প শেয়ার করেছেন টম।

হোমারের বিখ্যাত গ্রীক মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমায় টম হল্যান্ড অভিনয় করছেন রাজা ওডিসিয়াসের একমাত্র ছেলে ‘টেলেমেকাস’-এর চরিত্রে। টম বলেছেন, ‘এই বছর আমার বয়স ৩০ হলো। বাস্তব জীবনে আমি এখন বিবাহিত পুরুষ। তাই আমার মনে হয়েছে, পর্দায় কোনো ছোট ছেলে বা কিশোরের চরিত্রে অভিনয় করার এটাই হয়তো আমার শেষ সুযোগ। আর ক্রিস্টোফার নোলানের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

সিনেমায় টম হল্যান্ডের বাস্তব জীবনের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী জেনডায়াও অভিনয় করেছেন দেবী ‘অ্যাথেনা’র চরিত্রে। তবে স্পাইডার-ম্যানের মতো এই সিনেমায় তাদের একসঙ্গে কোনো দৃশ্য নেই। টম হাসতে হাসতে জানান, নোলান যখন তাকে এই সিনেমার স্ক্রিপ্ট দিয়েছিলেন, তিনি গোপনে জেনডায়াকে সাথে নিয়েই তা পড়েছিলেন।

পরের দিন নোলান যখন টমকে জিজ্ঞেস করেন যে জেনডায়াকে এই চরিত্রে নিলে তার কোনো আপত্তি আছে কিনা, তখন টম বাড়ি ফিরে জেনডায়াকে সারপ্রাইজ দেন। খবরটি শুনে আনন্দের চোটে টম ও জেনডায়া দুজনে রান্নাঘরের ভেতরেই লাফাতে শুরু করেছিলেন!

সিনেমার খাতিরে টমকে বেশ ভালোভাবেই তলোয়ার চালানো শিখতে হয়েছে, যা তিনি বেশ উপভোগ করেছেন। বাস্তব জীবনে এই তলোয়ার চালনা কোনো কাজে লাগবে কিনা—এমন প্রশ্নের জবাবে রসিকতা করে টম বলেছেন, ‘বাসায় তো আর তলোয়ার রাখা যায় না! তবে যদি কখনো বাড়িতে চোর-ডাকাত ঢোকে, আমার একটা ক্রিকেটের ব্যাট আছে। ওটাকেই আমি তলোয়ারের মতো করে ঘুরিয়ে চালাতে পারব!’

আরও পড়ুন

ডিভোর্সের ক্ষোভে ছাড়তে চেয়েছিলেন অভিনয়, দুই মাসেই সিদ্ধান্ত বদল

০৮ জুলাই ২০২৬

সাক্ষাৎকারে জানা গেল এক চমকপ্রদ তথ্য। নোলানের আগের সিনেমা ‘ওপেনহাইমার’ সাতটি অস্কার জিতেছিল। কিন্তু নোলান যখন ‘দ্য ওডিসি’র স্ক্রিপ্ট লেখা শুরু করেন, তিনি তার টেবিল থেকে সব অস্কারের ট্রফি লুকিয়ে ফেলেন!

নোলান বলেছেন, ‘আমার সামনে যদি এতগুলো অস্কারের ট্রফি সাজানো থাকে, তবে নতুন কিছু লেখার সময় এক বিশাল মানসিক চাপ তৈরি হয়। অতীতে কী সাফল্য পেয়েছি, তা ভুলে নতুন করে শুরু করাই আমার অভ্যাস।’

নোলান তার সিনেমায় কোনো ভিএফএক্স পছন্দ করেন না। তাই এই সিনেমার জন্য আসল সমুদ্র, আসল বড় বড় জাহাজ এবং সমুদ্র সৈকতে এক বিশাল ব্রোঞ্জের ট্রোজান হর্স তৈরি করা হয়েছিল। সিনেমার ইতিহাসে এটিই প্রথম কোনো ছবি, যা সম্পূর্ণভাবে বিশালাকার আইম্যাক্স ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে।

সিনেমার মূল চরিত্র ওডিসিয়াস হিসেবে ম্যাট ডেমন এবং তার স্ত্রী পেনেলোপি হিসেবে অ্যান হ্যাথাওয়ের অভিনয় ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।

আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তির দিনেই ইংরেজি ছাড়াও নানা ভাষায় সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে। নোলান ও টম হল্যান্ডের এই যুগলবন্দী দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমা প্রেমীরা।


টম হল্যান্ডদ্য ওডিসিহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?