Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মাইকেল জ্যাকসনকে নিয়ে নতুন সিনেমায় কী আছে, কেন এত আলোচনা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩
মাইকেল জ্যাকসনকে নিয়ে নতুন সিনেমায় কী আছে, কেন এত আলোচনা?

‘মাইকেল’ প্রযোজনা করেছেন গ্রাহাম কিং, যিনি ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ দিয়ে বড় সাফল্য পেয়েছিলেন।

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত রয়েছে ​পপ সম্রাট মাইকেল জ্যাকসনের। তার বর্ণিল কিন্তু রহস্যময় জীবন নিয়ে এবার বড় পর্দায় আসছে নতুন সিনেমা। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে যেমন উত্তেজনা আছে, তেমনি শুরু হয়েছে তুমুল বিতর্কও। সবাই এখন একটাই প্রশ্ন করছেন সিনেমায় কি তুলে ধরা হবে তার জীবনের সব অন্ধকার দিক?

বিখ্যাত ব্যান্ড ‘কুইন’ এর গায়ক ফ্রেডি মার্কারির জীবন নিয়ে তৈরি হয়েছিল ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’। অনেক ঝামেলার পর মুক্তি পেলেও সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল এবং জিতেছিল অস্কারে চারটি পুরস্কার। সেই সিনেমার প্রযোজক গ্রাহাম কিং এবার নিয়ে আসছেন মাইকেল জ্যাকসনের বায়োপিক। এবার পপ রাজার জীবন দিয়ে বাজিমাত করতে চাইছেন তিনি।

এই সিনেমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জ্যাকসনের ওপর ওঠা শিশু নির্যাতনের অভিযোগগুলো। ১৯৯৪ সালে তিনি অর্থের বিনিময়ে আদালতের বাইরে একটি মামলার রফা করেছিলেন এবং ২০০৫ সালে আরেকটি মামলায় আদালত তাকে ঘোষণা করেন নির্দোষ। জ্যাকসনের পরিবারের আইনজীবীরা সবসময় দাবি করে আসছেন যে, মাইকেল সম্পূর্ণ নির্দোষ ছিলেন।

অভিযোগ থাকলেও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি জ্যাকসনের। আজও স্পটিফাইতে প্রতি মাসে তার গান শোনেন প্রায় সাড়ে ৬ কোটির বেশি মানুষ। লাস ভেগাস থেকে শুরু করে ব্রডওয়ে সবখানেই হাউসফুল থাকে তার নামে চলা শো-গুলো। বিশেষজ্ঞরা বলছেন, এই সিনেমাটি আয়ের দিক থেকে ছাড়িয়ে যাবে আগের সব মিউজিক্যাল বায়োপিককে।

সিনেমাটি পরিচালনা করছেন ‘ট্রেনিং ডে’ খ্যাত পরিচালক অ্যান্টোনি ফুকুয়া। সবচেয়ে মজার ব্যাপার হলো, পর্দায় মাইকেল জ্যাকসন সাজবেন তারই আপন ভাতিজা জাফর জ্যাকসন। প্রযোজকরা জানিয়েছেন, সিনেমার সৃজনশীল কাজে জ্যাকসনের পরিবার কোনো হস্তক্ষেপ করেনি, তারা পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন পরিচালক ও লেখকের ওপর।

সমালোচকরা বলছেন, জ্যাকসনের জনপ্রিয়তা কখনোই কমবে না। এর পেছনে বড় কারণ হলো তার অভাবনীয় নাচ এবং গান গাওয়ার স্টাইল। এ ছাড়া অনেকে মনে করেন, ছোটবেলায় বাবার কাছে নির্যাতিত হওয়া বা খুব দ্রুত মারা যাওয়া তাকে মানুষের কাছে পরিণত করেছে এক ধরণের সহানুভূতির পাত্রে ।

২০১৯ সালে ‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি ডকুমেন্টারি মুক্তি পায়, যেখানে দুজন ব্যক্তি দাবি করেন যে জ্যাকসন তাদের যৌন হয়রানি করেছিলেন ছোটবেলায়। এই সিনেমাটির কাজের সময় সেই বিতর্ক আবার এসেছে সামনে। অবশ্য এই ডকুমেন্টারিকে স্রেফ মিথ্যা প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে জ্যাকসন এস্টেট।

শোনা গিয়েছিল, সিনেমার শেষ দিকে জর্ডান চ্যান্ডলারের সেই আলোচিত স্ক্যান্ডাল বা কেলেঙ্কারির ঘটনা দেখানো হবে। কিন্তু সিনেমার কাজ শেষ হওয়ার পর, আইনগত কারণে বাদ দিতে হয়েছে সেই অংশগুলো। কারণ কোনো সিনেমায় এই ঘটনা বা চ্যান্ডলারের নাম ব্যবহার করা যাবে না এমনটাই বলা ছিল ১৯৯৪ সালের চুক্তিতে।

বাদ পড়া দৃশ্যগুলো আবার নতুন করে শুট করতে এবং কাহিনী পরিবর্তন করতে বাড়তি খরচ হয়েছে প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ডলার। সেই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ। এখন খবর পাওয়া গেছে যে, সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের এপ্রিলে। স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ভাগে মূলত মাইকেলের রাজা হয়ে ওঠার গল্প দেখানো হবে এবং পরের ভাগে থাকবে হয়তো বিতর্কিত বিষয়গুলো আসার সুযোগ।

​আগামী ২২ এপ্রিল যুক্তরাজ্যে এবং ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এখন দেখার বিষয়, ভক্তরা তাদের প্রিয় পপ রাজাকে কীভাবে গ্রহণ করেন বড় পর্দায়।

হলিউডসিনেমামাইকেল জ্যাকসনগ্রাহাম কিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর