Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

শহিদ কাপুরের সিনেমা বন্ধে আদালতে হুসেইন উস্তারার মেয়ে!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৩
শেয়ার করুন:
শহিদ কাপুরের সিনেমা বন্ধে আদালতে হুসেইন উস্তারার মেয়ে!

সংগৃহীত ছবি

মুক্তির আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়ল শহিদ কাপুর অভিনীত নতুন ছবি ‘ও’ রোমিও’। বিশাল ভরদ্বাজের পরিচালনায় এই ছবির মুক্তি বন্ধ করার দাবিতে মুম্বাইয়ের সিভিল কোর্টে মামলা করেছেন প্রয়াত হুসেইন উস্তারার মেয়ে সানোবর শেখ। তাঁর অভিযোগ, ছবিটি তাঁর বাবার জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত হলেও পরিবারের অনুমতি ছাড়াই তা তৈরি করা হয়েছে।

সানোবর শেখের দাবি, ছবিতে তাঁর বাবা হুসেইন উস্তারাকে একজন গ্যাংস্টার বা অপরাধী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে তাঁর বাবা কোনও অপরাধী ছিলেন না। তিনি পুলিশের একজন তথ্যদাতা হিসেবে কাজ করতেন এবং বহু অপরাধী ধরতে পুলিশকে সাহায্য করেছিলেন। ছবিতে বাবার চরিত্রকে ভুলভাবে তুলে ধরা হলে তাঁর বাবার সুনাম নষ্ট হবে এবং গোটা পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও দাবি সানোবরের।

মামলার আবেদনে হুসেইন উস্তারার মেয়ে শেখ স্পষ্টভাবে বলেছেন, হুসেইন উস্তারা কোনও তারকা বা জনপরিচিত ব্যক্তি ছিলেন না। তাই তাঁর জীবনের ওপর সিনেমা বানাতে হলে পরিবারের অনুমতি নেওয়া অত্যন্ত জরুরি ছিল। কিন্তু নির্মাতারা তা করেননি। তাঁর অভিযোগ, শুধুমাত্র ব্যবসায়িক লাভের জন্য তাঁর বাবার জীবনকে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে, যা তিনি মেনে নিতে পারেন না।

এই মামলায় ছবির প্রযোজক, পরিচালক বিশাল ভরদ্বাজ এবং লেখক হুসেইন জাইদিকে বিবাদী করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ছবিটি একটি বই থেকে অনুপ্রাণিত হলেও বাস্তব ঘটনার সঙ্গে ছবির অনেক মিল রয়েছে। সেই কারণে এটিকে পুরোপুরি কাল্পনিক গল্প বলে চালানো ঠিক নয় বলেই সানোবর শেখের বক্তব্য।

আদালতের কাছে তিনি আবেদন করেছেন, যতদিন না মামলার চূড়ান্ত রায় হচ্ছে, ততদিন যেন ‘ও’ রোমিও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পায়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম বা অন্য কোনও মাধ্যমেও ছবিটি দেখানো বন্ধ রাখার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। তাঁর আইনজীবীর দাবি, একবার ছবি মুক্তি পেলে পরিবারের সম্মানহানি আর আটকানো যাবে না।

অন্যদিকে, ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ও’ রোমিও কোনও ব্যক্তির জীবনীচিত্র নয়। এটি একটি কাল্পনিক গল্পমাত্র। বাস্তব ঘটনার সঙ্গে কোনও মিল থাকলেও তা ইচ্ছাকৃত নয় বলেই তাঁদের দাবি। তাই পরিবারের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না বলে মনে করছেন তাঁরা।

শিগগিরই মুম্বাই সিভিল কোর্টে এই মামলার শুনানি হবে। আপাতত আদালতের রায়ের দিকে তাকিয়ে বলিউড। ‘ও’ রোমিও শেষ পর্যন্ত মুক্তি পাবে, নাকি আইনি জটিলতায় পিছিয়ে যাবে-সেটাই দেখার।

শহিদ কাপুরতৃপ্তি দিমরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন