বলিউডের অন্যতম মিষ্টি জুটি শহিদ কাপুর ও মীরা রাজপুত। সম্প্রতি অভিনেতা ঈশান খট্টরকে সঙ্গে নিয়ে তারা হাজির হয়েছিলেন জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-র মঞ্চে। সেখানে তাদের সম্পর্কের শুরুর দিনের নানা অজানা ও মজার তথ্য শেয়ার করেন এই তারকা দম্পতি। প্রথম সাক্ষাতে শহিদের অদ্ভুত আবদার থেকে শুরু করে হবু শ্বশুরের প্রতিক্রিয়া, সব মিলিয়ে জমজমাট আড্ডায় মেতেছিলেন তারা।প্রথম সাক্ষাতের স্মৃতিচারণা করতে গিয়ে মীরা জানান, শহিদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে বেশ ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ মাঝপথে এক অদ্ভুত দা...