Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রাশমিকার ঢাল হলেন কৃতি, ক্ষিপ্ত শহিদ!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৫:৩০
শেয়ার করুন:
রাশমিকার ঢাল হলেন কৃতি,  ক্ষিপ্ত শহিদ!

সংগৃহীত ছবি

বলিউড বা সাউথের মেগাস্টাররা যখন একসাথে কোনো প্রমোশনে আসেন, তখন ভক্তদের উন্মাদনা সামলানো যে কতটা কঠিন তা আরও একবার প্রমাণিত হলো পুনের একটি শপিং মলে। আগামী ১৯ জুন মুক্তি পেতে যাওয়া মডার্ন রিলেশনশিপ ড্রামা ‘ককটেল ২’-এর প্রমোশনে শহিদ কাপুর, কৃতি স্যানন এবং রাশমিকা মান্দানা পা রাখতেই মলে রীতিমতো সুনামি বয়ে যায়। ভক্তদের ভিড় ব্যারিকেড ভেঙে তারকাদের একদম গায়ের কাছে চলে এলে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। আর সেই ভীতিকর পরিস্থিতির মাঝেই কৃতির একটি মানবিক অঙ্গভঙ্গি এখন সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপগুলোতে দেখা যায়, মলের কয়েক হাজার মানুষ যখন নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারকাদের দিকে হুড়মুড় করে এগিয়ে আসছিল, তখন ভয়তে রাশমিকা কিছুটা ঘাবড়ে যান। ঠিক সেই মুহূর্তে কৃতির উপস্থিতি বুদ্ধি এবং দিদিসুলভ আচরণ সবাইকে মুগ্ধ করেছে। ৫ ফুট ১০ ইঞ্চির কৃতি নিজের লম্বা হাত দিয়ে রাশমিকাকে চারপাশ থেকে জড়িয়ে ধরেন এবং নিজের শরীরের আড়ালে তাকে সম্পূর্ণ সুরক্ষিত রেখে ভিড় ঠেলে গাড়ির দিকে এগিয়ে যান। এই দৃশ্য দেখে নেটিজেনরা কৃতির প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখেছেন, ‘কৃতির এই শান্ত মেজাজ এবং রাশমিকাকে আগলে রাখার বন্ডটি এক কথায় পিওর।’

আরও পড়ুন

কমিকসপ্রেমীদের জন্য ‘বড় ট্রিট’ নিয়ে এলো মার্ভেল

১৫ জুন ২০২৬

ভিড়ের এই হট্টগোলের মাঝে অন্য একটি ভিডিওতে ছবির মেইন লিড শহিদ কাপুরকে বেশ ক্ষুব্ধ হতে দেখা গেছে। কিছু অতি-উৎসাহী ভক্ত তারকাদের খুব কাছাকাছি এসে সেলফি নেওয়ার চেষ্টা করলে এবং ধাক্কাধাক্কি শুরু করলে শহিদ নিজের মেজাজ ধরে রাখতে পারেননি এবং নিরাপত্তারক্ষীদের ওপর তাকে চিৎকার করতে দেখা যায়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যে আয়োজকেরা ইভেন্টটি মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হন এবং তারকাদের দ্রুত মল থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটি ওটিটি ও সিনেমা মহলে প্রমোশনাল ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ইন্ডাস্ট্রিতে যেখানে প্রায়শই সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে ক্যাট-ফাইটের গুঞ্জন শোনা যায়, সেখানে কৃতি ও রাশমিকার এই অন-স্ক্রিন ও অফ-স্ক্রিন বন্ডিং সত্যিই এক দারুণ ইতিবাচক বার্তা দেয়। পুনের এই ঘটনাটি প্রমোশনের খাতিরে হয়তো কিছুটা ভয়ের ছিল, কিন্তু দিনশেষে কৃতি ও রাশমিকার এই মিষ্টি বন্ডের কারণে এটি ‘ককটেল ২’ সিনেমার জন্য এক দারুণ পজিটিভ হাইপ তৈরি করল।

ককটেল ২শহিদ কাপুররাশমিকা মান্দানাকৃতি স্যানন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে