Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

এক্স- ম্যান ’৯৭ সিজন-২

কমিকসপ্রেমীদের জন্য ‘বড় ট্রিট’ নিয়ে এলো মার্ভেল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৪:৩১
শেয়ার করুন:
কমিকসপ্রেমীদের জন্য ‘বড় ট্রিট’ নিয়ে এলো মার্ভেল

এক্স-মেন-৯৭ সিজন ২-এ বড় যুদ্ধের ইঙ্গিত

মার্ভেল অ্যানিমেশন ২০২৪ সালের অন্যতম সেরা অ্যানিমেটেড শো হিসেবে জায়গা করে নেওয়ার পর, এবার ২০২৬-এর গ্রীষ্মে ফিরিয়ে আনছে তাদের সেরা মাস্টারপিস ‘এক্স- ম্যান’৯৭’ সিজন-২। সম্প্রতি মার্বেলের মুক্তি পাওয়া ট্রেইলারটি কমিকসপ্রেমীদের জন্য এক বিশাল বড় ট্রিট। কারণ, এবারের গল্পে কেবল টাইম ট্রাভেল বা সময়ের যুদ্ধই থাকছে না, বরং কমিকস ইতিহাসের অন্যতম ডার্ক ও ট্রাজিক একটি অধ্যায় ‘ফেরাল উলভারিন’ পর্দায় জীবন্ত হতে চলেছে।

যারা কমিকসের মূল ইতিহাসের সাথে পরিচিত নন, তাদের মনে প্রশ্ন জাগতেই পারে, উলভারিনের সেই চকচকে রুপালি মেটালিক নখগুলো কোথায় গেল এবং কেন তাকে দেখতে হিংস্র নেকড়ের মতো লাগছে? সিজন ১-এর শেষের দিকে আমরা দেখেছি ম্যাগনেটো অত্যন্ত নৃশংসভাবে উলভারিনের শরীর থেকে তার মূল শক্তি ‘অ্যাডাম্যান্টিয়াম’ ধাতু টেনে বের করে নেয়। কমিকস অনুযায়ী, এই ঘটনার পর লোগানের শরীরের মিউট্যান্ট হিলিং ফ্যাক্টর বেশ ক্ষতিগ্রস্ত হয়। ধাতু চলে যাওয়ার পর তার আসল ‘হাড়ের নখ’ বেরিয়ে আসে এবং সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে এক বন্য, কথা বলতে না পারা ‘ফেরাল’ বা আদিম পশুরূপে পরিণত হয়। ট্রেইলারে লোগানের এই রূপটি দেখানো প্রমাণ করে যে, এই সিজনে আমরা উলভারিনের জীবনের সবচেয়ে বেদনাদায়ক এবং হিংস্রতম রূপটি দেখতে চলেছি।

আরও পড়ুন

দাবানলে বিপন্ন গোলাপি কাকাতুয়া

১৫ জুন ২০২৬

ট্রেইলার রিলিজের পাশাপাশি মার্ভেল একটি অফিশিয়াল পোস্টার প্রকাশ করেছে, যা ১৯৮২ সালের কিংবদন্তি কমিকস শিল্পী ফ্র্যাঙ্ক মিলারের বিখ্যাত ‘উলভারিন#১’ কভারের হুবহু একটি অ্যানিমেটেড ট্রিট বা হোমেজ। এছাড়া ট্রেইলারে পোলারিস, হ্যাভক, আর্কঅ্যাঞ্জেল এবং সাইলকের মতো নব্বইয়ের দশকের একঝাঁক ক্লাসিক মিউট্যান্টদের একসাথে রোল কল দেখানো হয়েছে, যা পুরনো কমিকস ভক্তদের নস্টালজিয়াকে এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিয়েছে।



প্রথম সিজনে সেন্টিনেল এবং ক্যাসান্দ্রা নোভার তাণ্ডবের পর, এবার মহাবিশ্বের অন্যতম প্রাচীন এবং শক্তিশালী মিউট্যান্ট খলনায়ক ‘অ্যাপোক্যালিপ্স’ আসছে এক্স-মেনদের চিরতরে মুছে দিতে। সিজন ১-এর শেষে টিমটি অতীতে এবং ভবিষ্যতে ছড়িয়ে পড়েছিল। ট্রেইলার অনুযায়ী, প্রফেসর এক্স এবং ম্যাগনেটো এবার নিজেদের পুরনো শত্রুতা ভুলে এই বৈশ্বিক হুমকি ঠেকাতে এক ছাদের নিচে হাত মিলিয়েছেন। আগামী ১ জুলাই, ২০২৬ তারিখে ডিজনী প্লাসে ৯ পর্বের এই এপিক জার্নি শুরু হতে যাচ্ছে।

প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর, সিজন ২-এর এই ডার্ক এবং কমিক-অ্যাকুরেট ট্রেইলারটি দেখে বলাই যায় যে মার্ভেল অ্যানিমেশন এবারও দর্শকদের পয়সা উসুল সিনেমাটিক অভিজ্ঞতা দিতে পুরোপুরি প্রস্তুত।

এক্স- ম্যান’৯৭মার্ভেলঅ্যানিমেশনকমিকস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে