Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

শহিদের চাওয়াতেই হয় ‘জাব উই মেট’, কপাল পোড়ে ববির

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৫১
শহিদের চাওয়াতেই হয় ‘জাব উই মেট’, কপাল পোড়ে ববির

শহিদের জন্যই ‘জাব উই মেট’ হাতছাড়া হয়েছিল ববি দেওলের

বলিউড সিনেমার ইতিহাসে রোমান্টিক-কমেডির কথা বললে সবার আগে যে সিনেমাটির নাম মাথায় আসে, সেটি হলো ‘জাব উই মেট’। ২০০৭ সালের এই অলটাইম ব্লকবাস্টার ছবিটি আজও সিনেমাপ্রেমীদের কাছে এক আবেগের নাম।

বিশেষ করে সিনেমার শান্ত-ভদ্র ‘আদিত্য’ চরিত্রটি দেখে কোটি তরুণী শহিদ কাপুরের প্রেমে পড়েছিলেন। কিন্তু আপনি কি জানেন, এই কাল্ট ক্লাসিক সিনেমাটি আসলে শহিদ কাপুরের পাওনাই ছিল না? ববি দেওলকে বাদ দিয়ে কীভাবে শহিদ এই সিনেমার হিরো হলেন— এত বছর পর সেই সিক্রেট ফাঁস করলেন পরিচালক ইমতিয়াজ আলী!

বর্তমানে শহিদ কাপুর ব্যস্ত আছেন, তার নতুন সিনেমা ‘ককটেল ২’-এর বক্স অফিস সাফল্য নিয়ে, আর পরিচালক ইমতিয়াজ আলী ভাসছেন শর্বরী ও বেদাং রায়না অভিনীত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সিনেমার হিট আমেজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমতিয়াজ আলী পুরনো দিনে ফিরে গিয়ে জানালেন, শহিদের কারণেই মূলত ‘জাব উই মেট’ সিনেমাটি আলোর মুখ দেখেছিল।

ইমতিয়াজ বলেছেন, ‘সত্যি বলতে, শহিদের জন্যই জাব উই মেট সিনেমাটি তৈরি করতে পেরেছিলাম। আমি সেদিন ওর সঙ্গে সম্পূর্ণ অন্য একটা সিনেমার স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে গিয়েছিলাম। জাব উই মেট নিয়ে আমাদের কোনো প্ল্যানই ছিল না। হুট করেই শহিদ আমাকে জিজ্ঞেস করে— ‘আপনার কাছে এমন কোনো গল্প আছে, যেখানে ট্রেনে একটা ছেলে আর মেয়ের পরিচয় হয়?’ আমি তখন চমকে উঠে বলি— হ্যাঁ, এমন একটা গল্প আছে। তবে ওটা ববি দেওলকে নিয়ে বানানোর কথা ছিল, যা কোনো কারণে আটকে গেছে।‘

আরও পড়ুন

লাতিন আমেরিকার প্রথম তারকা হিসেবে লন্ডনে ব্যাড বানির ইতিহাস

২৮ জুন ২০২৬

পরিচালক আরও জানালেন, ববি দেওলের সিনেমা আটকে গেছে শুনে শহিদ ওই ট্রেনের গল্পটি শোনার জন্য জেদ ধরেন। ইমতিয়াজ যখন গল্পটি শোনানো শুরু করেন, শহিদ লক্ষ করেন যে গল্পটি বলার সময় পরিচালকের নিজের চোখেই এক অন্যরকম স্পার্ক বা আনন্দ ছিল।

গল্প শেষ হতেই শহিদ উত্তেজিত হয়ে বলে ওঠেন, ‘আমরা কেন এই সিনেমাটা বানাচ্ছি না? আমি কি এই চরিত্রটা করতে পারি না?’ শুধু তা-ই নয়, সিনেমাটি যাতে বড় বাজেট পায় এবং দারুণভাবে মুক্তি দেওয়া হয়, সেজন্য প্রযোজকদের সঙ্গে দরকষাকষির পুরো সাহসটাই ইমতিয়াজকে জুগিয়েছিলেন শহিদ কাপুর।

বাকিটা তো ইতিহাস! ২০০৭ সালে কারিনা কাপুর ও শহিদ কাপুরের অনস্ক্রিন কেমিস্ট্রি আর ইমতিয়াজের জাদুকরী পরিচালনায় ‘জাব উই মেট’ বক্স অফিসে ইতিহাস গড়ে। আদিত্য ও গীতের সেই ট্রেন জার্নি আজও দর্শকদের মনে অমলিন।

জাব উই মেটশহিদ কাপুরববি দেওলইমতিয়াজ আলীবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে