Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

যুক্তরাষ্ট্রের টপচার্টে ‘ককটেল ২’ ঝলক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:০২
যুক্তরাষ্ট্রের টপচার্টে ‘ককটেল ২’ ঝলক

(বাঁ থেকে) শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা। ছবি: ম্যাডক ফিল্মস

বলিউডের প্রথম সারির তিন তারকা শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা ‘ককটেল ২’ সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। এর আগে কৃতির নায়ক হলেও রাশমিকার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন শহিদ। রাশমিকা এবারই প্রথম কোনো সিনেমায় হালকা মেজাজের শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। শোনা যাচ্ছে, কৃতির সঙ্গে তাকে সমকামী যুগল হিসেবে দেখা যাবে। তবে পরিচালক হোমি আদাজানিয়ার দাবি, গল্পে দুই নায়িকার ভালো বন্ধুত্ব দেখানো হয়েছে।

গত ২ জুন প্রকাশ হয়েছে ‘ককটেল ২’ সিনেমার ট্রেলার। এর ট্রেলার সাড়া জাগিয়েছে বিশ্ব জুড়ে! আটটি দেশে (ভারত, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন ও কুয়েত) ইউটিউবের মুভি ট্রেলার চার্টে শীর্ষস্থানে আছে এটি। আর যুক্তরাষ্ট্রে মুভি ট্রেলার চার্টের শীর্ষ ১০-এ জায়গা করে নতুন নজির গড়েছে ‘ককটেল ২’। সাম্প্রতিক বছরগুলোয় বেশি ভিউ পাওয়া হিন্দি ভাষার চলচ্চিত্রের ট্রেলারের মধ্যে এটি অন্যতম।

ট্রেলারটির অভাবনীয় সাফল্যের কারণ জানিয়ে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বললেন, ‘এর সবচেয়ে বড় শক্তি হলো তরুণ প্রজন্মকেন্দ্রিক আবেদন। এটি আধুনিক, সহজ ও বাস্তবসম্মত লেগেছে। পাশাপাশি শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার রসায়ন অসাধারণ। এই সবকিছু ট্রেলারটির বিপুল সাড়া পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে।’

ট্রেলার মুক্তির পর এর প্রাণবন্ত উপস্থাপনা, স্টাইলিশ নির্মাণ এবং মূল তিন তারকার রসায়নের প্রশংসা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আশা করা হচ্ছে— পর্দায় তিন তারকার বন্ধুত্ব, পাগলামি আর ভালোবাসা দর্শকের মন জয় করবে। প্রায় ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ককটেল ২’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন লাভ রঞ্জন ও তরুণ জৈন। প্রযোজনায় ম্যাডক ফিল্মস ও লাভ ফিল্মস।

হোমি আদাজানিয়ার পরিচালনায় ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ মুগ্ধ করে দর্শককে। সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ওই সিনেমায় উঠে আসে ত্রিভুজ প্রেমের গল্প। পুরনো সেই গল্পই নতুন মোড়কে আসছে। আগামী ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ককটেল ২’।

বলিউডশহিদ কাপুরকৃতি স্যাননরাশমিকা মান্দানাককটেল ২
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প