Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

সিনেমার পূর্ণিমার হাতে উঠল থিয়েটার পদক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৫
শেয়ার করুন:
সিনেমার পূর্ণিমার হাতে উঠল থিয়েটার পদক

পদক হাতে দিলারা হানিফ পূর্ণিমা

বড় পর্দার পরিচিত মুখ দিলারা হানিফ পূর্ণিমা পেয়েছেন থিয়েটার পদক। দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি হাতে গোনা কয়েকটি নাটকে কাজ করলেও মঞ্চে কখনো অভিনয় করেননি তিনি। তবুও থিয়েটারের আয়োজনে এই সম্মাননা উঠল জনপ্রিয় এই অভিনেত্রীর হাতে।

গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বসে ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’-এর প্রথম আসর। এদিন মোট সাতজন অভিনয়শিল্পীকে সম্মানিত করা হয়। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সেই তালিকায় জায়গা করে নেন পূর্ণিমা।

সম্মাননা হাতে পেয়ে নিজের আনন্দ লুকাননি পূর্ণিমা। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই পদকের প্রথম আসরেই একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে আমাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের, আবেগের এবং গর্বের একটি মুহূর্ত। সত্যি বলতে, এই সম্মাননা পেয়ে আমি ভীষণভাবে আবেগাপ্লুত ও সম্মানিত বোধ করছি। আমার দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় এই পদক একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে। একজন শিল্পীকে তার কাজের জন্য মূল্যায়ন করা, তার শিল্পসত্তাকে সম্মান জানানো এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।’

আরও পড়ুন

ইমরান হাশমির সিনেমার আইটেম গানে খোলামেলা অবনীত, ভক্তরাই ক্ষুব্ধ

২৯ নভেম্বর ২০২৬

সহশিল্পী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘একই মঞ্চে আরও অনেক গুণী ও সম্মানিত শিল্পীর সঙ্গে এই পদক গ্রহণ করতে পেরেছি, সেটিও আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তাদের প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি, এই পদক শুধু একটি সম্মাননা নয়, এটি একজন শিল্পীর কাজ, শ্রম, নিষ্ঠা ও দীর্ঘ পথচলার প্রতি ভালোবাসা ও স্বীকৃতির প্রতীক হয়ে থাকবে। আমার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’। আমাকে এই সম্মানের যোগ্য মনে করে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

আরও পড়ুন

সালমানের সিনেমার গান নিয়ে জাভেদ আখতারের সমালোচনা

২৯ নভেম্বর ২০২৬

মঞ্চে অভিনয় না করলেও মঞ্চের পরিবেশ তার কাছে একেবারে নতুন নয় বলে জানান পূর্ণিমা। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর বক্তব্যে পূর্ণিমা বলেছেন, ‘মঞ্চের সঙ্গে কিছুটা হলেও আমার কানেকশন আছে। আমি যখন ৮-৯ বছর বয়সে ছিলাম, তখন ঢাকা নান্দনিকে আমার বড় বোন মঞ্চনাটক করতেন, আমার দুলাভাই রফিকুল্লাহ সেলিম ভাই নাটক করতেন। সেই সুবাদে আমি মঞ্চে এসে ঘুরঘুর করতাম, সব দেখতাম। সুতরাং মঞ্চ আমার কাছে একেবারে অচেনা নয়।’

পূর্ণিমার পাশাপাশি এই পদক পেয়েছেন আরও ছয়জন অভিনয়শিল্পী, যাদের প্রত্যেকেই মঞ্চনাটকের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তারা হলেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান।

দিলারা হানিফ পূর্ণিমাথিয়েটার পদকবাংলা সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে