Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

টিজারেই আগ্রহ তৈরি করলেন রকস্টার শাকিব

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৩:৫৯
টিজারেই আগ্রহ তৈরি করলেন রকস্টার শাকিব

সংগৃহীত ছবি

গতকাল মুক্তি পেল শাকিব খানের বহুল কাঙ্ক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর টিজার। সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি প্রকাশ পাওয়ার পরই বইছে প্রশংসার জোয়ার। তার ওপর শাকিব খানের লেখা ক্যাপশন আলাদা উত্তেজনা তৈরি করেছে ভক্তদের মনে। মেগাস্টার লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’

১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে শাকিব খানকে দেখা গেছে একদমই ভিন্ন ও বিধ্বংসী এক লুকে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন- সবখানেই নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি। ইউটিউবে প্রকাশ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ইউটিউবের ট্রেন্ডিংয়ের এক নম্বরে চলে এসেছে টিজারটি।

টিজারটি দেখে বোঝা যাচ্ছে, এতে গান, উন্মাদনা আর বিনোদনের এক ভিন্নধারার স্বাদ পেতে যাচ্ছে দর্শক। এটি মূলত একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে, যেখানে একজন রকস্টারের জীবন ও সংগ্রামের গল্প ফুটে উঠবে।

টিজারটি দেখে ভক্তরা করছেন ভূয়সী প্রশংসা। ঈদুল ফিতরে ‘প্রিন্স’ তেমন একটা কায়দা করতে না পারলেও সেই ঘাটতি যে এবার রকস্টার পূরণ করবে তার আভাস টিজারেই পাওয়া যাচ্ছে। দর্শকদের আশাও তেমনই। রকস্টারের টিজারে এমন মন্তব্যই করছেন দর্শকরা। শাকিল আমিন নামের এক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এটাকে কামব্যাক বলে হয়তো প্রিন্স এর ব্যর্থতা কাটিয়ে আবার ফিরছে।’

মাহমুদুল হাসান রিফাত নামের এক তরুণ নিজের ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘আমি কখনো শাকিবের সিনেমা দেখিনি, তবে টিজার দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি বড় পর্দায় এবার রকস্টার অবশ্যই দেখব।’

টিজারটি দেখে পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, ‘আন-অফিসিয়ালি Rockstar-এর টিজার দেখলাম, মাথা ঘুরে গেল! Wow, Just wow… আমি এমন কিছু বাংলা সিনেমায় দেখি নাই আগে…।’

টিজার প্রকাশের পর নিজের আবেগ প্রকাশ করলেন রকস্টার সিনেমার নায়িকা সাবিলা নূরও। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এত বিশাল ও গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। শাকিব খান আপনি যে মানুষ, আপনার নিষ্ঠা ও উত্তরাধিকারই সব বলে দেয়। এত বিশেষ কিছুতে অংশ হতে পেরে আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

তাহসিন আহমেদ নামে এক ভক্ত বাংলা চলচিত্রজগৎ নামক এক গ্রুপে লিখেছেন, ‘৮০ সেকেন্ড কি একটা পাগলামি দেখাইল এই লোক। আমি আর অপেক্ষা করতে পারতেছি না রে ভাই!’

ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে ঈদের সবচেয়ে বড় উপহার। পরিচালক আজমান রুশোর নির্মাণে এই সিনেমায় শাকিব খানের লুক এবং স্টাইল ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শাকিব খানের পোশাক পরিকল্পনায় চমৎকার কাজ করেছেন সাফিয়া সাথী এবং মেকআপের দায়িত্বে ছিলেন অমিত আম্বেকার।

টিজারের একদম শেষে একটি বিশেষ বার্তায় বলা হয়েছে যে, এটি শুধু একটি জ্যামিং সেশন এবং দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করতে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, সামনে আরও বড় কোনো চমক নিয়ে আসছেন ‘রকস্টার’ শাকিব খান তার ভক্তদের চমকে দিতে।

প্রথম ঝলকেই যদি এমন কাঁপন ধরে, তবে পুরো সিনেমা যে বক্স অফিস ওলট-পালট করে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। শাকিব ভক্তরা এখন দিন গুনছেন প্রিয় নায়ককে বড় পর্দায় রকস্টার হিসেবে দেখার জন্য।

শাকিব খানরকস্টারসিনেমাডালিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে টিকাদান

    গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে টিকাদান