Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

প্রথমবার সিনেমা নির্মাণ করছেন রাজীব

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৩:৩৫
প্রথমবার সিনেমা নির্মাণ করছেন রাজীব

আদনান আল রাজীব

বিজ্ঞাপন জগতের অন্যতম জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। এবার তিনি পা রাখছেন রুপালি পর্দায়। ক্যারিয়ারের দীর্ঘ সময় পেরিয়ে এসে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এ নির্মাতা। আর এই স্বপ্নের প্রজেক্টে তার সঙ্গী হচ্ছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রাজীব।

বিজ্ঞাপন ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে তুমুল জনপ্রিয় ক্যাম্পেইন ‘কাছে আসার গল্প’ নির্মাণের স্মৃতিচারণা করে তিনি লেখেন, ‘অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাব।’

আরও পড়ুন

কে-পপে তোলপাড়, কী এই রহস্যময় ‘হাইব অভিশাপ’?

১২ জুন ২০২৬

বহু বছর ধরে মনের ভেতর লালন করা সেই গল্পটি নিয়ে রাজীব আরও লেখেন, ‘স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি, কেটেছি, আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’

ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, আদনান আল রাজীবের এই বহুল প্রতীক্ষিত প্রথম প্রেমের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। শাকিব খানের রোমান্টিক অবতার এবং রাজীবের আধুনিক মেকিংয়ের মেলবন্ধন বড় পর্দায় এক নতুন ইতিহাস তৈরি করবে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা।

গত বছর আদনান আল রাজীব পরিচালিত শর্ট ফিল্ম ‘আলী’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। চলচ্চিত্রটি বিশ্বের অন্যতম সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কম্পিটিশনে অফিসিয়াল সিলেকশন পায় এবং জুরির পক্ষ থেকে স্পেশাল মেনশন লাভ করে। এ ছাড়া, সম্প্রতি এটি লন্ডনের বিখ্যাত সাউথ বাই সাউথওয়েস্ট লন্ডন উৎসবে সেরা শর্ট ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে।

আদনান আল রাজীবশাকিব খানসিনেমাপরিচালক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা