Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

স্টার সিনেপ্লেক্সে ঈদুল আজহায় সিনেমা মুক্তি নিয়ে শঙ্কা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৭:৪৫
স্টার সিনেপ্লেক্সে ঈদুল আজহায় সিনেমা মুক্তি নিয়ে শঙ্কা

স্টার সিনেপ্লেক্সের ছবি ও ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত কয়েকটি সিনেমার পোস্টারের কোলাজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড় পর্দায় অন্তত আটটি চলচ্চিত্র মুক্তির প্রস্তুতি নিয়েছে। তবে শঙ্কার কথা হলো, এখন পর্যন্ত এগুলোর সব কারিগরি কাজ সম্পন্ন হয়নি। এ কারণে মাল্টিপ্লেক্সগুলোতে পৌঁছায়নি বেশিরভাগ সিনেমার ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ ফরম্যাট)। অথচ ঈদের আর একদিন বাকি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা।

এবারের ঈদে মুক্তির দৌড়ে রয়েছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘মাসুদ রানা’, ‘পিনিক’, ‘অফিসার’, ‘তছনছ’ ও ‘দি ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’। মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে ‘নাকফুলের কাব্য’। যেসব চলচ্চিত্র মুক্তি পেতে পারে, সেগুলোর মধ্যে কোন কোন সিনেমার ডিসিপি জমা পড়েনি সেই তথ্য জানাতে নারাজ অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তবে তারা নিশ্চিত করেছেন, বেশিরভাগ মুভি ডিসিপি জমা দেয়নি।

স্টার সিনেপ্লেক্সের এজিএম (মিডিয়া ও মার্কেটিং) মেসবাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার (২৬ মে) আগামীর সময়’কে জানান– এবারের ঈদে যেসব সিনেমা মুক্তির ব্যাপারে তাদের সঙ্গে প্রযোজক-পরিবেশকদের আলোচনা হয়েছে, সেগুলোর বেশিরভাগই এখনো ডিসিপি জমা দেয়নি। এ কারণে ঈদের দিন থেকে সব সিনেমা প্রদর্শন করার ব্যাপারে সন্দিহান তিনি। তার ভাষ্য, ‘ঈদের একদিন বাকি, অথচ এখনো বেশিরভাগ সিনেমার ডিসিপি না পাওয়া দুঃখজনক। আমরা বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্টদের মধ্যে খুব একটা গুরুত্ব দেখছি না।’

স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা উল্লেখ করেন, ‘যেকোনো সিনেমার ডিসিপি পেলে স্টার সিনেপ্লেক্সের সার্ভারে যুক্ত করে পরীক্ষামূলকভাবে প্রদর্শনীর মাধ্যমে দেখা হয় সাউন্ড, ভিজ্যুয়ালসহ কোনো ত্রুটি আছে কি না। যেকোনো সিনেমার ডিসিপি সংক্রান্ত কারিগরি ত্রুটি দেখা দিতেই পারে। স্টার সিনেপ্লেক্সের সার্ভারের সঙ্গে যেকোনো সিনেমার ডিসিপি সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ হলে যথাযথভাবে প্রদর্শন করা যায়। এসব কারণে পরিবেশকরা নির্ধারিত সময়ে ডিসিপি জমা না দিলে শো-টাইম দেওয়া সম্ভব হয় না।’

গত ঈদুল ফিতরে দেরিতে ডিসিপি জমা দেওয়া ও কারিগরি ত্রুটি ধরা পড়ায় ঢালিউড তারকা শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঈদের প্রথম তিন দিন চালাতে পারেনি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এ নিয়ে তখন অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে স্টার সিনেপ্লেক্সের এজিএম আগামীর সময়’কে বলেন, ‘যথাসময়ে ডিসিপি না পাওয়ার কারণে দর্শকদের চাহিদা থাকা সত্ত্বেও ‘প্রিন্স’ চালাতে বিলম্ব হয়েছিল আমাদের। তাছাড়া ওই সিনেমার সার্ভার সংক্রান্ত জটিলতা ছিল। অথচ সব দোষ আমাদের ওপর পড়েছিল। এটা হতাশাজনক। এবারও বেশিরভাগ সিনেমা এখনো ডিসিপি জমা দেয়নি। এবারই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সেই দায়ভার আমরা নেবো না।’

মেসবাহ উদ্দিন আহমেদ আগামীর সময়’কে জানান, দর্শকরা শো-টাইমের জন্য স্টার সিনেপ্লেক্সে যোগাযোগ অব্যাহত রেখেছে। তিনি বলেন, ‘ঈদের একদিন আগেই শো-টাইম দেওয়া গেলে অনলাইট টিকিট সার্ভারে চাপ কম পড়তো। কিন্তু ডিসিপি না পাওয়া পর্যন্ত আমরা সেটি পারছি না। দেখা গেলো, ঈদের আগের রাতে শো-টাইম প্রকাশের পর দর্শকরা একযোগে হুমড়ি খেয়ে পড়বেন টিকিট সার্ভারে। তখন যান্ত্রিক ত্রুটি দেখা দিতেই পারে। গত ঈদুল ফিতরে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমরা।’

স্টার সিনেপ্লেক্সঈদুল আজহা ২০২৬সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার