Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

বিদেশে নতুন রেকর্ড গড়ে দ্বিতীয় সপ্তাহেও ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২২:১৪
বিদেশে নতুন রেকর্ড গড়ে দ্বিতীয় সপ্তাহেও ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’ ছবির দৃশ্যে সাবিলা নূর ও শরিফুল রাজ। ছবি : বুড়িগঙ্গা টকিজ

দেশে দর্শকদের মুখে মুখে ফিরছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এর নাম। দিনে দিনে বিদেশেও বাড়ছে এর জনপ্রিয়তা। শুক্রবার উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে প্রেক্ষাগৃহ সংখ্যায় নতুন রেকর্ড গড়েছে ছবিটি।

এর আগে গত ৩ এপ্রিল কানাডা ও আমেরিকায় ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’। দ্বিতীয় সপ্তাহে ৩৬টি থিয়েটার ধরে রেখে নতুন রেকর্ড গড়ল ছবিটি। শুধু তাই নয়, নতুন করে যোগ হয়েছে আরও ৬টি প্রেক্ষাগৃহ। সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকার ৪২টি থিয়েটারে চলছে ‘বনলতা এক্সপ্রেস’। বাংলাদেশি চলচ্চিত্রের জন্য বিদেশে দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহের সংখ্যা এটাই সর্বকালের সর্বোচ্চ।

কানাডায় প্রথম সপ্তাহের মতোই ১০টি প্রেক্ষাগৃহে চলছে ‘বনলতা এক্সপ্রেস’। যুক্তরাজ্যের ৪টির ক্ষেত্রেও একই চিত্র। আমেরিকার ৩৮টি থিয়েটারের মধ্যে ২৬টিতে দ্বিতীয় সপ্তাহে চলছে ছবিটি। সেই সঙ্গে যোগ হয়েছে নতুন ৬টি। সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহে আমেরিকার ৩২টি, কানাডার ১০টি ও যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে উপভোগ করা যাচ্ছে ছবিটি। এরমধ্যে বিখ্যাত সিনেমা-চেইন এমএমসির (যুক্তরাষ্ট্র) ১৬টি, রিগ্যালের (যুক্তরাষ্ট্র) ৯টি, সিনেপ্লেক্সের (কানাডা) ১০টি, সিনেমার্কের ৬টি (যুক্তরাষ্ট্র), শোকেসের (যুক্তরাষ্ট্র) একটি এবং সিনেওয়ার্ল্ডের (যুক্তরাজ্য) পর্দা রয়েছে ৪টি।

উত্তর আমেরিকায় মুক্তির পর প্রথম তিন দিনে ‘বনলতা এক্সপ্রেস’ আয় করেছে ১ লাখ ৫৪ হাজার ডলার। বিদেশে বাংলাদেশি সিনেমার মধ্যে এটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং। ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ উত্তর আমেরিকার মুক্তির পর প্রথম তিন দিনে আয় করে ১ লাখ ৫৯ হাজার ডলার। প্রথম তিন দিনের আয়ে কিছুটা পেছনে থাকলেও দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহ সংখ্যায় ‘হাওয়া’কে টপকে গেছে ‘বনলতা এক্সপ্রেস’। চার বছর আগে উত্তর আমেরিকায় ৮৬টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ দ্বিতীয় সপ্তাহে ধরে রেখেছিল ৩৫টি থিয়েটার। এক্ষেত্রে এটাই ছিল বাংলাদেশের যেকোনও চলচ্চিত্রের জন্য রেকর্ড।

গত ৩ থেকে ৫ এপ্রিলের হিসাবে, হলিউড বক্স অফিসের টপচার্টে ১৬ নম্বরে স্থান করে নেয় ‘বনলতা এক্সপ্রেস’। ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, দর্শকদের উপচেপড়া ভিড় দেখে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে বেশিরভাগ প্রেক্ষাগৃহ দ্বিতীয় সপ্তাহে চালাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’।

বহির্বিশ্বে ‘বনলতা এক্সপ্রেস’-এর দারুণ সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক তানিম নূর। ‘আমি উত্তর আমেরিকার দর্শকের সাড়ায় অভিভূত। আমাদের যাত্রাকে এতদূর পৌঁছে দিতে যারা কাজ করছেন, তাদের ধন্যবাদ।’

‘বনলতা এক্সপ্রেস’-এর প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি দর্শক টিকিট কেটে বড় পর্দায় দেখেছেন ছবিটি।

গেলো ঈদুল ফিতরে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কুমিল্লার কে-স্ক্রিনে মুক্তি পেয়ে সগৌরবে চলছে ‘বনলতা এক্সপ্রেস’। চারটি মাল্টিপ্লেক্সে ১৮ দিনে এর টিকিট বিক্রি হয়েছে ৫ কোটি ১৯ লাখ টাকার। শুক্রবার (১০ এপ্রিল) থেকে এটি চালানো হচ্ছে সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবির মূল প্রতিপাদ্য ‘১০০% খাঁটি বাংলাদেশি ছায়াছবি’। গল্পের প্রেক্ষাপট একটি রাতের ট্রেনযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা (সাবিলা নূর) ও তরুণ চিকিৎসক আশহাবের (শরিফুল রাজ) পরিচয়ের পাশাপাশি ট্রেনের অন্যান্য যাত্রীদের বিচিত্র ও মজার সব গল্প নিয়ে এগিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

ছবিটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, শামীমা নাজনীন, লাবণ্য চৌধুরী, সাবরিন আজাদ, তৃধা পাল। অর্থহীন ব্যান্ডের ‘চাইতেই পারো’ এবং আইয়ুব বাচ্চুর কালজয়ী গান ‘উড়াল দেব আকাশে’র নতুন সংস্করণ (কণ্ঠ: আহমেদ হাসান সানি) ছবিটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। ২ ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের ‘বনলতা এক্সপ্রেস’ সহ-প্রযোজনা করেছে হইচই স্টুডিওস ও ডোপ প্রোডাকশন্স।

বনলতা এক্সপ্রেসবিদেশনতুন রেকর্ডদ্বিতীয় সপ্তাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ