Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেই

agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৩:২১
ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেই

নাসিমা খান। পাশের ছবিতে গোলাম মোস্তফার সঙ্গে একটি সিনেমায়

অভিনেত্রী নাসিমা খান আর নেই। ৮২ বছর বয়সে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীর সময়কে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী। সাত দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে। সামাজিক মাধ্যমে তারা প্রয়াত এই শিল্পীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আরও পড়ুন

শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্প এবার নাটকে

১২ অক্টোবর ২০২৬


শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, নাসিমা খানের বড় ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন। অন্যদিকে, গত বছরের ফেব্রুয়ারি থেকে তার ছোট ছেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। জীবনের শেষ সময়ে ছোট ছেলের নিখোঁজ থাকার ঘটনা তাঁকে গভীর বিষাদে রেখেছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বড় ছেলে দেশে ফেরার পর নাসিমা খানের শেষকৃত্য সম্পন্ন করা হবে। তত দিন তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে।


অভিনেতা আজিমের সঙ্গে একটি সিনেমায়

১৯৪৪ সালে পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ষাটের দশকে বাংলা ও উর্দু চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী।

দীর্ঘ অভিনয়জীবনে ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘উজালা’ ও ‘দুই ভাই’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজের অভিনয় দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক